সিলেট ০৩:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
News Title :
‎মানুষ কি হঠাৎ করেই ‘ছেলে থেকে মেয়ে’ বা ‘মেয়ে থেকে ছেলে’ হতে পারে? চিকিৎসাবিজ্ঞান কী বলে?‎ ‎ক্লাসের ফাঁকে সৃজনের উচ্ছ্বাস,অগ্রণীর দেয়ালে ‘অন্বেষণ’ ‎বানিয়াচংয়ে হারিয়ে গেছে, হাজার বছরের গ্রাম বাংলার ঐতিহ্য পালকি।। বানিয়াচংয়ে সুজন সভাপতির মায়ের ইন্তেকালে মডেল প্রেসক্লাবের শোক নবীগঞ্জে ওরসের আসরে মৃত্যু, হত্যার মামলায় ২ বছর ৭ মাস পর লাশ উত্তোলন সন্ন্যাসী ছদ্মবেশেও শেষ রক্ষা হলো না শীর্ষ ছিনতাইকারী ‘মাছচোরা রাজীবের’, যৌথ অভিযানে গ্রেফতার সেক্সুয়াল হেডেক, স্বামী-স্ত্রী ঘনিষ্ঠ শারীরিক মেলামেশার সময় মাথাব্যথা কি ও কেনো? ‎দেওয়ান সোহেল রাজা ও দেওয়ান শোয়েব রাজার মায়ের ইন্তেকাল: বিভিন্ন মহলের শোক। বালাগঞ্জে টিসিবির তেল খুচরা বিক্রি, ডিলার-দোকানদারকে জরিমানা আজমিরীগঞ্জে ক্লাস চলাকালে বিদ্যালয়ের মেঝে ধস, আহত ৫ শিক্ষার্থী‎

বালাগঞ্জে টিসিবির তেল খুচরা বিক্রি, ডিলার-দোকানদারকে জরিমানা

‎সিলেটের বালাগঞ্জে টিসিবির তেল খুচরা বিক্রির সময় মোবাইল কোর্টের অভিযানে ইউনিক এন্টারপ্রাইজ এর প্রোপাইটর নোমান আহমদ  ও দোকানদারকে পৃথক দুটি মামলায় মোট ১ লাখ ৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।

‎সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে বালাগঞ্জ সদর ইউনিয়নের হাসামপুর পয়েন্টে এ অভিযান পরিচালনা করেন বালাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেরিনা দেবনাথ।

‎মোবাইল কোর্ট পরিচালনাকালে হাসামপুর পয়েন্টের শরিফ মার্কেটে সোহেল মিয়ার দোকানে টিসিবির তেল খুচরা বিক্রি করা অবস্থায় পাওয়া যায়। এ ঘটনায় সংশ্লিষ্ট ডিলারকে ১ লাখ টাকা এবং দোকানদারকে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। পরে দণ্ডের অর্থ আদায় করা হয়েছে।

‎উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, টিসিবির পণ্য নির্ধারিত নিয়ম ও শর্ত অনুযায়ী বিতরণ নিশ্চিত করতে নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎মানুষ কি হঠাৎ করেই ‘ছেলে থেকে মেয়ে’ বা ‘মেয়ে থেকে ছেলে’ হতে পারে? চিকিৎসাবিজ্ঞান কী বলে?‎

বালাগঞ্জে টিসিবির তেল খুচরা বিক্রি, ডিলার-দোকানদারকে জরিমানা

সময় ০৯:৫১:৩৬ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬