
টাঙ্গাইলে জেলা পুলিশের নিয়মিত অভিযানে মাদকদ্রব্য উদ্ধারসহ বিভিন্ন মামলায় ৪৬ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারদের মধ্যে মাদক ব্যবসায়ী প্রিভেন্টিভ মামলার আসামি পরোয়ানাভুক্ত আসামি ও নিয়মিত মামলার আসামি রয়েছেন।
টাঙ্গাইল জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয় অপরাধ দমন ও মাদক নিয়ন্ত্রণে জেলার সব থানা ও ইউনিটের ইনচার্জসহ সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের মাঠপর্যায়ে কঠোর অভিযান পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে এরই ধারাবাহিকতায় গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে প্রিভেন্টিভ নিয়মিত মামলা মাদক ও অন্যান্য উদ্ধারজনিত মামলা এবং গ্রেফতারি পরোয়ানার ভিত্তিতে মোট ৪৬ জনকে গ্রেফতার করা হয়।
অভিযানকালে ৩০ পিস ইয়াবা ৫ গ্রাম হেরোইন ও ৮০ পিস ট্যাপেন্টাডল (Tapentadol) ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় মাদকদ্রব্যের সঙ্গে সংশ্লিষ্ট ৮ জনকে গ্রেফতার করা হয়েছে।
জেলা পুলিশ জানিয়েছে অপরাধ ও মাদক নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।টাঙ্গাইল জেলা পুলিশের পক্ষ থেকে অপরাধ ও অপরাধীদের বিষয়ে তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।অপরাধ ও অপরাধীর তথ্য দিন টাঙ্গাইল জেলা পুলিশের সেবা নিন।’
মো: সাজিদ পিয়াল টাঙ্গাইল থেকে 

















