সিলেট ০৩:৪২ অপরাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
News Title :
‎বাংলাদেশের মানুষের অধিকার আদায়ের সবচেয়ে বড় ভরসাস্থল বিএনপি; এমরান চৌধুরী‎ এমপি। ‎অপরাধ নিয়ন্ত্রণে টাঙ্গাইলে ডিবি (দক্ষিণ) পুলিশের বিশেষ অভিযান সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের ১৭তম শাহাদাত বার্ষিকী পালিত ‎লাখাইয়ে মুরগির খোঁয়াড়ের মাটির নিচে ১২২ পুরিয়া গাঁজা, গ্রেপ্তার নারী‎ নবীগঞ্জে ডাকাতি মামলায় পলাতক আসামি গ্রেপ্তার ‎হবিগঞ্জে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ, ৩ মাস পর মামলার আসামি গ্রেপ্তার ‎সিলেটের মোগলাবাজারে কাভার্ডভ্যানে ২০ লাখ টাকার ডাকাতি: র‍্যাবের অভিযানে গ্রেপ্তার ১ ‎চুনারুঘাটের আহম্মদাবাদ ইউনিয়নে তরুণ চেয়ারম্যান প্রার্থী ইমন তাহেরি এম সাইফুর রহমানের ১৭তম শাহাদাত বার্ষিকীতে বাহারমর্দনে দোয়া মাহফিল ‎বিদ্যুৎ সাশ্রয়ে রাত ৮টার পর দোকান-মার্কেট বন্ধে টাঙ্গাইলে পল্লী বিদ্যুতের নৈশ অভিযান

এম সাইফুর রহমানের ১৭তম শাহাদাত বার্ষিকীতে বাহারমর্দনে দোয়া মাহফিল

‎বাংলাদেশ সরকারের সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী ও বিএনপির সাবেক স্থায়ী কমিটির সদস্য এম সাইফুর রহমানের ১৭তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে মৌলভীবাজারে কোরআন খতম, কবর জিয়ারত, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

‎শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে সদর উপজেলার বাহারমর্দনে মরহুমের গ্রামের বাড়িতে স্মৃতি পরিষদ ও পরিবারের উদ্যোগে এসব কর্মসূচি পালন করা হয়। কোরআন খতম শেষে তাঁর কবরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়। পরে অনুষ্ঠিত হয় মিলাদ ও দোয়া মাহফিল এবং শিরণি বিতরণ।

‎মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য হুইপ জি কে গউছ, মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য এম. নাসের রহমান, জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ূন, সদস্যসচিব আব্দুর রহিম রিপন, জেলা পরিষদের প্রশাসক মো. মিজানুর রহমান মিজান, সদর উপজেলা বিএনপির সভাপতি মো. মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক মারুফ আহমদ, পৌর বিএনপির সভাপতি মো. অলিউর রহমান ও সাধারণ সম্পাদক মনোয়ার আহমদ রহমান।

‎এ ছাড়া বিভিন্ন সরকারি কর্মকর্তা, জেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

‎দোয়া মাহফিলে বক্তারা এম সাইফুর রহমানের দীর্ঘ রাজনৈতিক জীবন, দেশের অর্থনীতি ও উন্নয়নে তাঁর ভূমিকা এবং সামাজিক অবদানের কথা স্মরণ করেন। পরে তাঁর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

‎উল্লেখ্য, ২০০৯ সালের ৫ সেপ্টেম্বর মৌলভীবাজারের বাহারমর্দন থেকে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার পথে ব্রাহ্মণবাড়িয়ার খড়িয়ালা এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত হন এম সাইফুর রহমান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎বাংলাদেশের মানুষের অধিকার আদায়ের সবচেয়ে বড় ভরসাস্থল বিএনপি; এমরান চৌধুরী‎ এমপি।

এম সাইফুর রহমানের ১৭তম শাহাদাত বার্ষিকীতে বাহারমর্দনে দোয়া মাহফিল

সময় ০৫:৩৭:১২ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬