
বিদ্যুৎ সাশ্রয় ও লোডশেডিং নিয়ন্ত্রণে রাত ৮টার পর দোকান শপিংমল ও মার্কেট বন্ধ রাখার বিষয়ে জনসচেতনতা তৈরিতে নৈশ অভিযান পরিচালনা করছে টাঙ্গাইল পল্লী বিদ্যুৎ সমিতি।বিদ্যুৎ মন্ত্রণালয়ের জারিকৃত নির্দেশনা এবং বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের নির্দেশনার আলোকে টাঙ্গাইল পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজারের নির্দেশে কর্মকর্তা-কর্মচারীরা এ কার্যক্রম পরিচালনা করছেন।
অভিযানের অংশ হিসেবে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও মার্কেটের গ্রাহকদের সঙ্গে কথা বলে রাত ৮টার পর দোকানপাট বন্ধ রাখার বিষয়ে উদ্বুদ্ধ করা হচ্ছে। একই সঙ্গে বিদ্যুৎ সাশ্রয়ের প্রয়োজনীয়তা সম্পর্কে গ্রাহকদের মধ্যে সচেতনতা সৃষ্টি করা হচ্ছে। এ ছাড়া বিদ্যুৎ চুরি ও অপচয় রোধে অবৈধ বিদ্যুৎ সংযোগবিচ্ছিন্নেঅভিযানও অব্যাহত রয়েছে বলে জানিয়েছে টাঙ্গাইল পল্লী বিদ্যুৎ সমিতি।
বিদ্যুৎ সাশ্রয় অবৈধ সংযোগ বন্ধ এবং লোডশেডিং নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট সবাইকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।
মো: সাজিদ পিয়াল, টাংগাইল থেকে। 


















