
টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ফকির মাহবুব আনাম এমপি।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার নূরজাহান আক্তার সাথী।
উক্ত অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি প্রশাসনের কর্মকর্তা, বিএনপি সহ রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষসহ বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা ধনবাড়ী উপজেলার উন্নয়ন অগ্রগতি ও সম্ভাবনার কথা তুলে ধরেন। একই সঙ্গে উপজেলার শিক্ষা স্বাস্থ্য যোগাযোগ কৃষি ও প্রযুক্তিখাতের উন্নয়নে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।
প্রতিষ্ঠাবার্ষিকীর এ আয়োজনকে ঘিরে স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে উপজেলার প্রতিষ্ঠার দুই দশক পূর্তি উদযাপন করা হয়।
মো. সাজিদ পিয়াল টাংগাইল থেকে। 


















