সিলেট ১২:৩২ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
News Title :
‎বীর মুক্তিযোদ্ধা শেখ আনছার আলীর ইন্তেকালে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র গভীর শোক জালালাবাদ থানা পুলিশের অভিযান: ৩৬ বোতল ভারতীয় মদসহ গ্রেপ্তার ২, সিএনজি জব্দ বানিয়াচংয়ে পাঁচ বন্ধুর ব্যতিক্রমী উদ্যোগে বদলাচ্ছে এলাকা‎ বড়লেখায় মাত্র ৯০ টাকা নিয়ে কথা-কাটাকাটি, রডের আঘাতে প্রাণ গেল দর্জির‎ কমরেড সুমন ও কমরেড সুইটের ২৪তম মৃত্যুবার্ষিকী পালিত: সমাধিতে বাসদ নেতৃবৃন্দের শ্রদ্ধা‎ এনায়েত উল্লাাহ আব্বাসী’র মানহানিকর বক্তব্য ও সাংবাদিক হত্যার প্রতিবাদে সিসকপ’র মানববন্ধন!  ‎করাব ইউনিয়নে বিএনপির মনোনয়ন প্রত্যাশী যুবদল নেতা মাহবুব আলম মালু বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাত বার্ষিকী আজ মৌলভীবাজারে পিকআপসহ চারজন আটক, চুরি হওয়া দুই গাভী উদ্ধার ‎মিষ্টির আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি হতে যাচ্ছেন এলিজা জামান

জন্মদিনের আনন্দ ভাগ করে নিল চা বাগানের খুদে শিক্ষার্থীরা, পেল উপহার

‎চা বাগানের ছোট্ট একটি কক্ষের বিদ্যালয়। সারিবদ্ধভাবে কয়েকটি আধভাঙা বেঞ্চে বসে আছে খুদে শিক্ষার্থীরা। সামনের টেবিলে রাখা জন্মদিনের কেক। মিষ্টি, চকলেট ও সিঙ্গারায় সাজানো টেবিল। শিক্ষার্থীদের চোখেমুখে অপেক্ষার ছাপ; কখন কেক কাটা হবে, কখন মিষ্টি-চকলেট খাওয়া হবে, আর কখন নতুন স্কুল ব্যাগ কাঁধে নিয়ে বাড়ি ফিরবে!
‎
‎কুলাউড়ার কালিটি চা বাগানের খুদে শিক্ষার্থীদের নিয়ে এমনই ব্যতিক্রমী আয়োজনে নিজের জন্মদিন উদযাপন করেছেন যুক্তরাজ্যপ্রবাসী এক ব্যক্তি। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে কালিটি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ জন্মদিন উদযাপন করা হয়। অনুষ্ঠানে কেক কাটার পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে মিষ্টি, চকলেট ও সিঙ্গারা বিতরণ করা হয়। এ সময় বিদ্যালয়ের ২০ জন শিক্ষার্থীর হাতে তুলে দেওয়া হয় নতুন স্কুল ব্যাগ।

‎অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্রের দপ্তর সম্পাদক সাদিয়া নোশিন তাসনিম, কালিটি চা বাগানের উপ-ব্যবস্থাপক মিজানুর রশিদ চৌধুরী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃষ্ণদাস অলমিক, সাংবাদিক, কবি ও শিক্ষক সঞ্জয় দেবনাথ, টিলা ক্লার্ক বলরাম অলমিক, হলিক্রস স্কুলের শিক্ষক দিলীপ দাস, বিয়ানীবাজার বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের সহকারী শিক্ষক সজীব দেবনাথ, কালিটি যুবসমাজের দয়াল অলমিক এবং শিক্ষিকা শিল্পী অলমিক, সবিতা অলমিক ও দীপা দাস।
‎
‎অনুভূতি ব্যক্ত করে নারী নেত্রী সাদিয়া নোশিন তাসনিম বলেন, এ ধরনের আয়োজন সত্যিই প্রেরণাদায়ক। নিজের জন্মদিনের আনন্দ সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে ভাগ করে নেওয়া এবং তাদের হাতে উপহার তুলে দেওয়া একটি ব্যতিক্রমী মানবিক উদ্যোগ। এমন আয়োজন সমাজের প্রতি আমাদের দায়বদ্ধতা ও বিবেকবোধকে আরও জাগ্রত করে।
‎
‎সুবিধাবঞ্চিত শিশুদের মুখে হাসি ফোটাতে এমন মানবিক ও ব্যতিক্রমী আয়োজনকে স্বাগত জানান উপস্থিত সবাই। তাদের মতে, নিজের আনন্দ অন্যের সঙ্গে ভাগ করে নেওয়ার মধ্যেই জন্মদিন উদযাপনের প্রকৃত সার্থকতা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎বীর মুক্তিযোদ্ধা শেখ আনছার আলীর ইন্তেকালে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র গভীর শোক

জন্মদিনের আনন্দ ভাগ করে নিল চা বাগানের খুদে শিক্ষার্থীরা, পেল উপহার

সময় ০৫:২৭:০৩ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬