সিলেট ১১:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
News Title :
‎বানিয়াচংয়ে ইয়ামাহা রাইডার্স ক্লাব (YRC) সদস্যদের গেটটুগেদার অনুষ্ঠিত। ‎গোয়াইনঘাটে ৪ লিস্টার মেশিন ধ্বংস, ডুবিয়ে দেওয়া হলো বালুভর্তি বাল্কহেড শান্তিগঞ্জে জোরপূর্বক জায়গা দখলের অভিযোগ ‎রক্তাক্ত গণমাধ্যম: সাগর-রুনি থেকে আলিফ ফকিরের বিয়োগান্তক সুর‎ নেত্রকোনায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যা: শেরপুর প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ ‎জৈন্তাপুরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ: আহত একই পরিবারের ৩  ভাইসহ একাধিক সদস্য। ‎প্রতিবন্ধী নাতনির দায়িত্ব বৃদ্ধ দাদির কাঁধে লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা ‎সিলেটে বাস টমটম সংঘর্ষে মা-মেয়ে নিহতের ঘটনায় ঘাতক বাস চালক গ্রেপ্তার কুলাউড়ায় নতুন আঙ্গিকে গোবিন্দাস রেস্টুরেন্ট, সাশ্রয়ী মূল্যে মিলবে তিন বেলার খাবার

‎বানিয়াচংয়ে ফুটবল খেলা নিয়ে দফায় দফায় সংঘর্ষ।। আহত শতাধিক: পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের টিয়ারশেল

‎হবিগঞ্জের বানিয়াচংয়ে কিশোরদের ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই মহল্লার বাসিন্দাদের মধ্যে দফায় দফায় ভয়াবহ রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। চার ঘণ্টাব্যাপী চলা এই রণক্ষেত্রে উভয় পক্ষের অন্তত শতাধিক লোক আহত হয়েছেন। গুরুতর আহত বেশ কয়েকজনকে আশঙ্কাজনক অবস্থায় হবিগঞ্জ  আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বাকিদের বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
‎
‎গত রবিবার (৩০ আগস্ট) সন্ধ্যায় বানিয়াচং সদরের চাঁনপাড়া ও তোপখানা মহল্লার লোকজনের মধ্যে এই সংঘাতের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, তোপখানা এলাকার একদল কিশোর স্থানীয় জুয়েল মাঠে ফুটবল খেলতে যায়। খেলা চলাকালীন চাঁনপাড়া এলাকার কয়েকজন লোক এসে তাদের বাধা দিলে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। এই ঘটনার জের ধরে মুহূর্তের মধ্যে দুই মহল্লার লোকজন লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে লিপ্ত হয়। পুরো এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।
‎
‎খবর পেয়ে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ নাজমুল হকের নেতৃত্বে বিপুল সংখ্যক পুলিশ সদস্য দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। পরিস্থিতি চরম আকার ধারণ করলে পুলিশ বেশ কয়েকটি টিয়ারশেল (কাঁদানে গ্যাস) নিক্ষেপ করে দাঙ্গাকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে।
‎
‎পরবর্তীতে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন এলাকার সরদার ও গণ্যমান্য মুরুব্বিদের দীর্ঘ প্রচেষ্টায় প্রায় চার ঘণ্টা পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।বানিয়াচং থানা পুলিশ জানায়, বর্তমান পরিস্থিতি শান্ত রয়েছে এবং পুনরায় সংঘর্ষ এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এই ঘটনায় জড়িতদের চিহ্নিত করতে তদন্ত চলছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎বানিয়াচংয়ে ইয়ামাহা রাইডার্স ক্লাব (YRC) সদস্যদের গেটটুগেদার অনুষ্ঠিত।

‎বানিয়াচংয়ে ফুটবল খেলা নিয়ে দফায় দফায় সংঘর্ষ।। আহত শতাধিক: পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের টিয়ারশেল

সময় ১১:২৩:৩০ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬