সিলেট ০৮:৪৮ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
News Title :
‎গোয়াইনঘাটে ৪ লিস্টার মেশিন ধ্বংস, ডুবিয়ে দেওয়া হলো বালুভর্তি বাল্কহেড শান্তিগঞ্জে জোরপূর্বক জায়গা দখলের অভিযোগ ‎রক্তাক্ত গণমাধ্যম: সাগর-রুনি থেকে আলিফ ফকিরের বিয়োগান্তক সুর‎ নেত্রকোনায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যা: শেরপুর প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ ‎জৈন্তাপুরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ: আহত একই পরিবারের ৩  ভাইসহ একাধিক সদস্য। ‎প্রতিবন্ধী নাতনির দায়িত্ব বৃদ্ধ দাদির কাঁধে লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা ‎সিলেটে বাস টমটম সংঘর্ষে মা-মেয়ে নিহতের ঘটনায় ঘাতক বাস চালক গ্রেপ্তার কুলাউড়ায় নতুন আঙ্গিকে গোবিন্দাস রেস্টুরেন্ট, সাশ্রয়ী মূল্যে মিলবে তিন বেলার খাবার নিউইয়র্ক পুলিশ কর্মকর্তা জুয়েল মাহবুবের সঙ্গে স্রোত সাহিত্য পর্ষদের শুভেচ্ছা বিনিময়

হবিগঞ্জে খোয়াই নদীর বাঁধে ফের ভাঙন, পানিবন্দী ৩০ গ্রামের মানুষ‎

‎হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর ইউনিয়নের কালীগঞ্জ এলাকায় খোয়াই নদীর তীররক্ষা বাঁধে আবারও ভাঙন দেখা দিয়েছে। রোববার (২৩ আগস্ট) সকাল ১১টার দিকে বাঁধের একটি অংশ ভেঙে নদীর পানি লোকালয়ে প্রবেশ করে। স্থানীয়দের দাবি, এতে আশপাশের প্রায় ৩০টি গ্রাম প্লাবিত হয়েছে।
‎
‎সোমবার সকাল থেকে খোয়াই নদীর পানি কমতে শুরু করেছে। তবে বাঁধের ভাঙা অংশ দিয়ে এখনো পানি লোকালয়ে ঢুকছে। এতে নদীতীরবর্তী এলাকার বাসিন্দাদের মধ্যে নতুন করে দুর্ভোগ ও আতঙ্ক দেখা দিয়েছে।
‎
‎স্থানীয় বাসিন্দারা জানান, গত ৯ জুলাই রাতেও একই এলাকায় খোয়াই নদীর বাঁধ ভেঙে যায়। তখন লস্করপুর ইউনিয়নসহ আশপাশের অর্ধশতাধিক গ্রাম প্লাবিত হয়। ওই ঘটনায় ঘরবাড়ি, রাস্তাঘাট, কৃষিজমি, ফসল ও মাছের ঘের ক্ষতিগ্রস্ত হয়। স্থানীয়দের অভিযোগ, আগের ভাঙনের পর বাঁধ সংস্কারের কাজ শুরু হলেও তা দ্রুত শেষ হয়নি। ফলে নতুন করে নদীর পানি বাড়লে বাঁধের ওই অংশে আবারও ভাঙন দেখা দেয়।

‎হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) সূত্রে জানা গেছে, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে খোয়াই নদীর পানি দ্রুত বেড়ে গিয়েছিল। বর্তমানে পানি কমছে। তবে বাঁধের ভাঙা অংশ দিয়ে পানি প্রবেশের বিষয়টি রয়েছে।
‎
‎স্থানীয় বাসিন্দারা দ্রুত ভাঙা অংশ বন্ধ করার দাবি জানিয়েছেন। তাঁদের আশঙ্কা, পানি প্রবেশ অব্যাহত থাকলে নতুন করে আরও এলাকা প্লাবিত হতে পারে এবং কৃষিজমি ও ফসলের ক্ষতি বাড়তে পারে।
‎
‎বারবার বাঁধ ভাঙনের কারণ নির্ধারণ করে স্থায়ী সমাধানের পাশাপাশি দ্রুত সংস্কারকাজ শেষ করার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎গোয়াইনঘাটে ৪ লিস্টার মেশিন ধ্বংস, ডুবিয়ে দেওয়া হলো বালুভর্তি বাল্কহেড

হবিগঞ্জে খোয়াই নদীর বাঁধে ফের ভাঙন, পানিবন্দী ৩০ গ্রামের মানুষ‎

সময় ০৮:০০:৫৩ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬