সিলেট ০৯:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬
News Title :
‎গোয়াইনঘাটে মেছোবিড়াল পিটিয়ে হত্যা, ভিডিও ছড়ানোর অভিযোগ হবিগঞ্জে বিক্ষোভের প্রস্তুতিকালে আটক, ২১ ঘণ্টা পর মুচলেকায় মুক্ত মাহদীসহ তিনজন ‎নবীগঞ্জে বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদের মৃত্যু, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের দেয়াল পত্রিকা প্রকাশ নবাগত ইউএনও’র সঙ্গে শান্তিগঞ্জ প্রেসক্লাবের মতবিনিময় ‎ছাতকে মোবাইল কোর্ট: চার প্রতিষ্ঠানকে ৪৫ হাজার টাকা জরিমানা, পচা মাংস জব্দ জুড়ীতে হাকালুকি হাওরের মৎস্য সম্পদ সংরক্ষণ ও টেকসই উৎপাদন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত‎ ‎আবু সালেহ আহমদ : শেকড় সন্ধানী এক নিভৃতচারী সাহিত্যসাধক। ‎মেধা ও পরিশ্রমে সাফল্য, এসএসসিতে গোল্ডেন এ প্লাস তুবার ‎জামালপুরে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান,সরঞ্জাম জব্দ ও বিনষ্ট

‎নবীগঞ্জে বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদের মৃত্যু, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

‎হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের জালালপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ (মুতি) মারা গেছেন। মঙ্গলবার তাঁর জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর।

‎দাফনের আগে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাঁকে গার্ড অব অনার দেওয়া হয়। নবীগঞ্জ উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) প্রত্যয় হাশেমের পক্ষ থেকে এ আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়। এ সময় নবীগঞ্জ থানার তদন্ত কর্মকর্তা দুলাল মিত্রের নেতৃত্বে পুলিশের একটি দল তাঁকে সশস্ত্র সালাম জানায়। বিউগলে করুণ সুর বাজানো হয়।

‎জানাজায় স্থানীয় জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, পুলিশ, সাংবাদিক এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ স্থানীয় বাসিন্দারা অংশ নেন।

‎উপস্থিত বীর মুক্তিযোদ্ধারা জানান, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে আব্দুর রশিদ অংশ নিয়েছিলেন। তাঁর মৃত্যুতে স্থানীয় মুক্তিযোদ্ধা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে শোকের সৃষ্টি হয়েছে।
‎জানাজা শেষে তাঁর আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎গোয়াইনঘাটে মেছোবিড়াল পিটিয়ে হত্যা, ভিডিও ছড়ানোর অভিযোগ

‎নবীগঞ্জে বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদের মৃত্যু, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

সময় ০৭:২৭:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬