সিলেট ০৬:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬
News Title :
‎ছাতকে মোবাইল কোর্ট: চার প্রতিষ্ঠানকে ৪৫ হাজার টাকা জরিমানা, পচা মাংস জব্দ কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের দেয়াল পত্রিকা প্রকাশ জুড়ীতে হাকালুকি হাওরের মৎস্য সম্পদ সংরক্ষণ ও টেকসই উৎপাদন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত‎ ‎আবু সালেহ আহমদ : শেকড় সন্ধানী এক নিভৃতচারী সাহিত্যসাধক। ‎মেধা ও পরিশ্রমে সাফল্য, এসএসসিতে গোল্ডেন এ প্লাস তুবার ‎জামালপুরে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান,সরঞ্জাম জব্দ ও বিনষ্ট ‎হবিগঞ্জে স্বাস্থ্য কমপ্লেক্সের পরিত্যক্ত ভবন থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার ‎লাখাই উপজেলা বিএনপি’র সভাপতি ড. আক্তার আহাদ চৌধুরী স্বপন ডেঙ্গু আক্রান্ত। সিলেটের মুরাদপুরে শব্দদূষণ ও পরিবেশ আইন লঙ্ঘনের দায়ে ৭ জনকে জরিমানা‎ সরকারি প্রাথমিক বিদ্যালয়: ৫ শিক্ষকের বিপরীতে ৫ম শ্রেণীতে উপস্থিত ১ জন

‎ছাতকে মোবাইল কোর্ট: চার প্রতিষ্ঠানকে ৪৫ হাজার টাকা জরিমানা, পচা মাংস জব্দ

‎সুনামগঞ্জের ছাতক বাজার ও পাগল হাসান চত্বরে বিভিন্ন পশুখাদ্যের দোকান ও মাংসের দোকানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। এ সময় বিভিন্ন অনিয়মের দায়ে চারটি পোল্ট্রি ফিড ও ওষুধের দোকান এবং কসাইখানাকে মোট ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে মানহীন ও পচা মাংস জব্দ করা হয়েছে।

‎সোমবার (১৭ আগস্ট) পরিচালিত এ অভিযানে মৎস্যখাদ্য ও পশুখাদ্য আইন, ২০১০ এবং পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন, ২০১১ অনুযায়ী বিভিন্ন অপরাধের কারণে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।

অভিযান চলাকালে পশুখাদ্য ও ওষুধ বিক্রয়কারী বিভিন্ন দোকান এবং মাংসের দোকানে প্রয়োজনীয় কাগজপত্র, পণ্যের মান ও সংরক্ষণ ব্যবস্থা পরিদর্শন করা হয়।

‎এ সময় অনিয়ম ও মানহীন পণ্যের বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়। পাশাপাশি জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ মানহীন ও পচা মাংস জব্দ করা হয়। অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন ছাতক উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা।

‎সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, ভোক্তাদের নিরাপদ খাদ্য নিশ্চিত করা এবং পশুখাদ্য ও মাংসের মান নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎ছাতকে মোবাইল কোর্ট: চার প্রতিষ্ঠানকে ৪৫ হাজার টাকা জরিমানা, পচা মাংস জব্দ

‎ছাতকে মোবাইল কোর্ট: চার প্রতিষ্ঠানকে ৪৫ হাজার টাকা জরিমানা, পচা মাংস জব্দ

সময় ১২:১২:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬