সিলেট ০৬:৫১ পূর্বাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬
News Title :
‎দক্ষিণ সুরমায় অনলাইন জুয়া চক্রের প্রধান এজেন্ট করিমসহ আটক ২ ‎ছাতকের আনুজানীতে একের পর এক অভিযোগ, সংবাদ সম্মেলনে নিরপেক্ষ তদন্তের দাবি। ‎বিয়ানীবাজারে ২৪ ঘন্টার ব্যবধানে ৪ হাজার পিছ ইয়াবা উদ্ধার, গ্রেফতার ৪! ‎লাখাই মোড়াকুরি ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি’র দলীয় মনোনয়ন প্রত্যাশী এম এ কাদের। এতিম শিশুদের সঙ্গে আসক সিলেট জেলা কমিটির মানবিক আয়োজন‎ মাধবপুরে আগুনে দুই ভাইয়ের বসতঘর পুড়ে ছাই, ক্ষতির দাবি ৫০ লাখ টাকা নবীগঞ্জ-বানিয়াচং সড়কে মাইক্রোর ধাক্কায় সিএনজি চূর্ণ-বিচূর্ণ: চিকিৎসাধীন অবস্থায় বানিয়াচংয়ের আব্দুল খালিকের মৃত্যু, আহত ২‎ ‎সিলেটে সিএনজি-মোটরসাইকেল সংঘর্ষে শিশু নিহত: ঘাতক চালক রুমেল গ্রেপ্তার ‎৩৭ বছরে চুনারুঘাট সাহিত্য-সংস্কৃতি পরিষদ, ‘বৈচিত্র্যের উৎসব ‎সিলেটে শব্দ ও পরিবেশ দূষণের দায়ে ১৪ ট্রাকচালককে জরিমানা

‎জামালপুরে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান,সরঞ্জাম জব্দ ও বিনষ্ট

‎জামালপুরের ইসলামপুর উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে কঠোর অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
‎
‎আজ সোমবার (১৭ আগস্ট, ২০২৬) উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহ্ মোঃ জুবায়েরের নেতৃত্বে এই মোবাইল কোর্ট পরিচালিত হয়।
‎
‎​জানা যায়, চরগোয়ালিনী ইউনিয়নের আনন্দ বাজারের পূর্ব পাশে এবং চরপুটিমারী ইউনিয়নের সাজলের চর বাজার সংলগ্ন এলাকায় দীর্ঘদিন ধরে অসাধু চক্র অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে প্রশাসনের টিম উক্ত এলাকায় অভিযান চালায়। অভিযানে বালু উত্তোলনের সাথে জড়িত কাউকে ঘটনাস্থলে পাওয়া না গেলেও, অবৈধ কাজে ব্যবহৃত ৪টি ব্যাটারি জব্দ করা হয়েছে। এছাড়া বালু উত্তোলনে ব্যবহৃত প্রয়োজনীয় সরঞ্জাম ও যন্ত্রাংশগুলো জনসমক্ষে বিনষ্ট করা হয়েছে।
‎
‎​অভিযান শেষে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহ্ মোঃ জুবায়ের বলেন, পরিবেশ ও সরকারি সম্পদ রক্ষায় উপজেলা প্রশাসন জিরো টলারেন্স নীতি গ্রহণ করছে। অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে আমাদের এই অভিযান চলমান থাকবে এবং জনস্বার্থে ভ্রাম্যমাণ আদালতের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
‎
‎​স্থানীয় সচেতন মহল প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং এলাকার পরিবেশ রক্ষায় এ ধরনের নজরদারি আরও বাড়ানোর দাবি জানিয়েছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎দক্ষিণ সুরমায় অনলাইন জুয়া চক্রের প্রধান এজেন্ট করিমসহ আটক ২

‎জামালপুরে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান,সরঞ্জাম জব্দ ও বিনষ্ট

সময় ১১:০৫:৩৬ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬