সিলেট ০৫:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
News Title :
‎বালাগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৮ মামলায় ২৭ হাজার টাকা জরিমানা জামালপুরের মেষ্টা ইউনিয়নে বালাইনাশকের নিরাপদ ব্যবহার বিষয়ক সচেতনতামূলক র‍্যালি ও সমাবেশ ‎বিছনাকান্দি সীমান্তে আটক বিএসএফ সদস্যকে পতাকা বৈঠকে হস্তান্তর ‎​আটশো বছরের ঐতিহ্য নিয়ে পৌরসভা হচ্ছে জৈন্তাপুর, প্রত্যাশা নাগরিক সেবার ‎বড়লেখায় স্থানীয় জনগণের সমস্যা, অধিকার ও উন্নয়ন অগ্রাধিকার নিয়ে পাবলিক টাউন হল সভা ‎মৌলভীবাজারে অর্থনীতির হালনাগাদ চিত্র তুলে ধরতে সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত। ‎দেওয়ানগঞ্জে নিরাপদ ও পুষ্টিকর খাদ্য বিষয়ক প্রচারণা সভা অনুষ্ঠিত ‎বিছনাকান্দি সীমান্তে অস্ত্রসহ বিএসএফ সদস্য আটক পতাকা বৈঠকে হস্তান্তরের প্রক্রিয়াধীন ‎জামালপুর সদরে বালাইনাশকের নিরাপদ ব্যবহার বিষয়ে সচেতনতামূলক র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত ‎সিলেটের গোয়াইনঘাটে নাশকতা ও সন্ত্রাসবিরোধী মামলার পলাতক আসামি গ্রেপ্তার

‎মেধা ও পরিশ্রমে সাফল্য, এসএসসিতে গোল্ডেন এ প্লাস তুবার

‎এসএসসিতে গোল্ডেন এ প্লাস অর্জন রওজাতুল বেহেশত তুবার।
‎২০২৬ সালের এসএসসি পরীক্ষায় মণিপুর উচ্চ বিদ্যালয় থেকে অংশ নিয়ে কৃতিত্বের সঙ্গে গোল্ডেন এ প্লাস অর্জন করেছেন রওজাতুল বেহেশত তুবা।

তার এ সাফল্যে পরিবার, শিক্ষক, আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আনন্দ ও গর্বের আবহ সৃষ্টি হয়েছে।
‎রওজাতুল বেহেশত তুবার বাবা ড. মোহাম্মদ রফিকুল ইসলাম প্রধানমন্ত্রীর কার্যালয়স্থ জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই)-এর অতিরিক্ত পরিচালক হিসেবে কর্মরত রয়েছেন। তার মা হুরে জান্নাত সরকারি বাঙলা কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক। তিনি ২৪তম বিসিএসের কর্মকর্তা।

মণিপুর উচ্চ বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী তুবার গোল্ডেন এ প্লাস অর্জনের খবরে তার পরিবার ও স্বজনরা সন্তোষ প্রকাশ করেছেন। তারা জানান, তুবার এ অর্জন তার অধ্যবসায়, নিয়মিত পড়াশোনা ও শিক্ষকদের দিকনির্দেশনার ফল। ভবিষ্যতে উচ্চশিক্ষায় আরও ভালো ফলাফল অর্জনের পাশাপাশি দেশ ও জাতির কল্যাণে অবদান রাখবে—এমন প্রত্যাশা পরিবারের সদস্যদের।

বর্তমানে রওজাতুল বেহেশত তুবার পরিবার রাজধানী ঢাকার মিরপুরে বসবাস করছেন। তার পৈতৃক নিবাস চাঁদপুর জেলার উত্তর মতলব উপজেলায়। রওজাতুল বেহেশত তুবার সর্বাঙ্গীণ সাফল্য, সুস্বাস্থ্য, সুন্দর ভবিষ্যৎ ও জীবনের প্রতিটি ক্ষেত্রে কল্যাণ কামনা করেছেন তার পরিবার, শিক্ষক ও শুভাকাঙ্ক্ষীরা। একই সঙ্গে তার আগামীর শিক্ষাজীবনের জন্য সবার কাছে দোয়া কামনা করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎বালাগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৮ মামলায় ২৭ হাজার টাকা জরিমানা

‎মেধা ও পরিশ্রমে সাফল্য, এসএসসিতে গোল্ডেন এ প্লাস তুবার

সময় ০৯:৩৮:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬