সিলেট ০৪:০৩ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬
News Title :
বানিয়াচংয়ে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদ্বোধন।।‎ হবিগঞ্জের লাখাইয়ে জমি নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত অন্তত ১৫‎ বানিয়াচংয়ে পরিবহন সংকট নিরসনে ওলামায়ে কেরামের ২৪ ঘণ্টার আল্টিমেটাম ‎ওসমানীনগরে সীমানা প্রাচীরের ভেতর মিলল বন্দুকে ও কার্তুজ, র‍্যাব-৯ এর অভিযান। নবীগঞ্জে নানা বাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে ২ বছরের শিশুর মৃত্যু‎ ‎‘এমবিবিএস’ পরিচয়ে চিকিৎসা, নবীগঞ্জে ভুয়া চিকিৎসককে ৫০ হাজার টাকা জরিমানা ‎দিরাইয়ে বৃদ্ধার বসতঘরে আগুন দিল দুর্বৃত্তরা: থানায় মামলা দায়ের ‎লোকসংস্কৃতির অন্তরালে ভট্ট কবিতা ও সংগীত গোয়াইনঘাটে ভাইয়ের দা’র কোপে ভাই নিহত, পুলিশের সামনে হামলার অভিযোগ! আটক-১ ‎কৃত্রিম প্রতিবন্ধকতায় অসময়ে তলিয়ে যাচ্ছে ফসল,খলিলপুরে শতাধিক কৃষকের সর্বনাশ, সুইস গেইট ও ‘খাঠি বান’ নিয়ে ক্ষোভ

হবিগঞ্জের লাখাইয়ে জমি নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত অন্তত ১৫‎

‎হবিগঞ্জের লাখাই উপজেলার তেঘরিয়া গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। রোববার (১৬ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে এ সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন।

‎স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, গ্রামের মৃত আব্দুল করিমের ছেলে সুমন মিয়া ও রফিক মিয়ার পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে একটি জমি নিয়ে বিরোধ রয়েছে। ওই বিরোধের জের ধরে সকালে দুই পক্ষের লোকজনের মধ্যে উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে তাঁরা সংঘর্ষে জড়িয়ে পড়েন।

‎পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, সংঘর্ষ প্রায় আধা ঘণ্টা স্থায়ী হয়। এতে দুই পক্ষের বেশ কয়েকজন আহত হন। পরে স্থানীয় লোকজন আহত ব্যক্তিদের উদ্ধার করে লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাঁদের চিকিৎসা দেওয়া হয়।

‎ঘটনার খবর পেয়ে লাখাই থানার পুলিশ ঘটনাস্থলে যায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে সংঘর্ষের পুনরাবৃত্তি ঠেকাতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

‎লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফ আহমেদ বলেন, ‘সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। কোনো পক্ষের অভিযোগ পেলে তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বানিয়াচংয়ে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদ্বোধন।।‎

হবিগঞ্জের লাখাইয়ে জমি নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত অন্তত ১৫‎

সময় ০১:৪৫:২৯ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬