সিলেট ০৪:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
News Title :
‎শিক্ষাবিদ আব্দুল হান্নান চৌধুরী স্মৃতি বৃত্তি প্রদান অনুষ্ঠানে ভিসি ড. মোহাম্মদ জহিরুল হক, ‎প্রত্যেকের ছেলেমেয়েকে সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে‎। দুর্গাপূজা উপলক্ষে লাখাইয়ে  বিভিন্ন  পূজামণ্ডপ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক, সাথে   বিএনপি মতবিনিময়‎ ‎জৈন্তাপুরে বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী ‎জামালপুর-ঢাকা মহাসড়কে পিকআপ ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ, বড় বিপদের হাত থেকে রক্ষা শান্তিগঞ্জে সেজদারত যুবককে ছুরিকাঘাতের অভিযোগ, বাঁচাতে গিয়ে বাবা আহত ‎শান্তিগঞ্জের জাহানপুরে বিকেএম এর মতবিনিময় অনুষ্ঠিত ‎ফ্যাসিস্ট ও গুপ্তদের রুখতে নেতাকর্মীদের রাজপথ দখলে রাখতে হবে: সিলেটে মোনায়েম মুন্না হবিগঞ্জের চুনারুঘাটে ইয়াবা মামলায় তিনজনকে ফাঁসানোর অভিযোগ, এসআই মাসুদ -কনস্টেবল রহুল ক্লোজড লাখাইয়ে ডিসি রোড থেকে বাজার পর্যন্ত রাস্তাটি বেহাল দশা, চরম ভোগান্তিতে এলাকাবাসী: ‎মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে ১৪ নং দিগপাইত ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ছানোয়ার হোসেন সোহাগের অঙ্গীকার

মুসলিমনগর উচ্চ বিদ্যালয়ে আন্তঃশ্রেণী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন‎‎

‎সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে মুসলিমনগর উচ্চ বিদ্যালয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে আন্তঃশ্রেণী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।
‎
‎মঙ্গলবার (১১ আগস্ট) দুপুর ১২টায় আমন্ত্রিত অতিথিদের সঙ্গে নিয়ে টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও মুসলিমনগর উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সদস্য মো. করিম মাহমুদ লিমন।
‎
‎বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী হোসেনের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশিষ্ট মুরব্বি ও সমাজসেবক ইমান আলী, মুসলিমনগর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সদস্য রুকুনুজ্জামান রুকন এবং মুসলিমনগর সূর্য তরুণ সমাজ কল্যাণ যুব সংঘের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন।
‎
‎প্রধান অতিথির বক্তব্যে মো. করিম মাহমুদ লিমন বলেন, ‘লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ফুটবল আমাদের দেশের অত্যন্ত জনপ্রিয় একটি খেলা। এ ধরনের টুর্নামেন্ট শিক্ষার্থীদের মধ্যে ঐক্য, শৃঙ্খলা ও সুস্থ প্রতিযোগিতার মনোভাব গড়ে তুলবে। পাশাপাশি মাদক ও সামাজিক অবক্ষয় থেকে তরুণ প্রজন্মকে দূরে রাখতে খেলাধুলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’
‎
‎উদ্বোধনী ম্যাচে বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীরা পরস্পরের মুখোমুখি হয়। ম্যাচে দুই দলের খেলোয়াড়দের চমৎকার নৈপুণ্য ও টানটান উত্তেজনাপূর্ণ লড়াই উপস্থিত শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় ক্রীড়ামোদী দর্শকদের আনন্দিত করে।
‎
‎এ সময় বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-শিক্ষার্থী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা মাঠে উপস্থিত থেকে উদ্বোধনী ম্যাচ উপভোগ করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎শিক্ষাবিদ আব্দুল হান্নান চৌধুরী স্মৃতি বৃত্তি প্রদান অনুষ্ঠানে ভিসি ড. মোহাম্মদ জহিরুল হক, ‎প্রত্যেকের ছেলেমেয়েকে সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে‎।

মুসলিমনগর উচ্চ বিদ্যালয়ে আন্তঃশ্রেণী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন‎‎

সময় ০১:৫৩:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬