সিলেট ০৭:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
News Title :
নবীগঞ্জ-বানিয়াচং সড়কে মাইক্রোর ধাক্কায় সিএনজি চূর্ণ-বিচূর্ণ: চিকিৎসাধীন অবস্থায় বানিয়াচংয়ের আব্দুল খালিকের মৃত্যু, আহত ২‎ ‎সিলেটে সিএনজি-মোটরসাইকেল সংঘর্ষে শিশু নিহত: ঘাতক চালক রুমেল গ্রেপ্তার ‎৩৭ বছরে চুনারুঘাট সাহিত্য-সংস্কৃতি পরিষদ, ‘বৈচিত্র্যের উৎসব ‎সিলেটে শব্দ ও পরিবেশ দূষণের দায়ে ১৪ ট্রাকচালককে জরিমানা ‎লাউয়াছড়ায় পাহাড়িকা এক্সপ্রেসের বগির হুক ছিঁড়ে রেল যোগাযোগ বন্ধ‎ ১৪৯ প্রাথমিক বিদ্যালয়ে বায়োমেট্রিক হাজিরা চালুর উদ্যোগ মাধবপুরে ‎গোয়াইনঘাট প্রেসক্লাবে টানা দ্বিতীয়বার সাধারণ সম্পাদক হচ্ছেন কে এম লিমন জামালপুরে ট্রেনের ধাক্কায় বয়োবৃদ্ধ জেলের মর্মান্তিক মৃত্যু জামালপুরে ৫ম উপজেলা কাব ক্যাম্পুরী উদ্বোধনে আদর্শিক চর্চা বাড়ানোর আহ্বান এমপি মামুনের কুলাউড়ায় ৮ হাজারের বেশি পানগাছ রাতে আঁধারে কেটে ফেলেছে দূর্বৃত্তরা!
ফলাফল দেখে যেতে পারলনা ছেলেটি...

হবিগঞ্জে ফল প্রকাশের এক দিন আগে মৃত্যু, এসএসসিতে জিপিএ ৪.১১ রেজার

শিক্ষার্থী কাজী রেজা’র (ফাইল ছবি)

‎হবিগঞ্জের বাহুবল উপজেলার সানশাইন মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী কাজী রেজা (১৬) এসএসসি পরীক্ষায় জিপিএ ৪.১১ পেয়ে উত্তীর্ণ হয়েছেন। তবে নিজের কাঙ্ক্ষিত ফলাফল জানার আগেই তাঁর মৃত্যু হয়েছে। ফল প্রকাশের এক দিন আগে রোববার শ্বাসকষ্টজনিত সমস্যায় তাঁর মৃত্যু হয়।
‎
‎কাজী রেজা বাহুবল উপজেলার  ভাদেশ্বর ইউনিয়নের চক্রামপুর গ্রামের কাজী বাড়ির কাজী আলফু মিয়ার ছেলে। এ বছর তিনি সানশাইন মডেল স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেন।
‎
‎পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার দুপুরে হঠাৎ শ্বাসকষ্টজনিত সমস্যায় পড়েন রেজা। পরে তাঁর মৃত্যু হয়। সোমবার এসএসসি পরীক্ষার ফল প্রকাশের পর জানা যায়, রেজা জিপিএ ৪.১১ পেয়ে উত্তীর্ণ হয়েছেন। কিন্তু যে ফলাফলের জন্য তিনি ও তাঁর পরিবার অপেক্ষা করছিলেন, তা প্রকাশের আগেই তাঁর মৃত্যু হয়।
‎
‎রেজার ফলাফল জানার পর পরিবারের সদস্যরা একদিকে তাঁর সাফল্যের খবর পেয়েছেন, অন্যদিকে স্বজন হারানোর শোক আরও গভীর হয়েছে। সন্তানের কাঙ্ক্ষিত ফলাফল এলেও সেই আনন্দ ভাগ করে নেওয়ার সুযোগ আর পেলেন না রেজা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নবীগঞ্জ-বানিয়াচং সড়কে মাইক্রোর ধাক্কায় সিএনজি চূর্ণ-বিচূর্ণ: চিকিৎসাধীন অবস্থায় বানিয়াচংয়ের আব্দুল খালিকের মৃত্যু, আহত ২‎

ফলাফল দেখে যেতে পারলনা ছেলেটি...

হবিগঞ্জে ফল প্রকাশের এক দিন আগে মৃত্যু, এসএসসিতে জিপিএ ৪.১১ রেজার

সময় ১১:১৭:১৪ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬