সিলেট ০১:২৫ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬
News Title :
জৈন্তাপুরে ফ্যামিলি কার্ডের নিয়োগে অনিয়মের অভিযোগ, ইউএনওর বিরুদ্ধে বিক্ষোভ ‎চোরাচালান ও মানবপাচারের অভিযোগকে কেন্দ্র করে ডিবির হাওরে সংঘর্ষ, আহত ৮ ‎জৈন্তাপুরে গেইটলক বাসের চাপায় পথচারী নিহত, মহাসড়ক অবরোধ মাধবপুরে ডিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার, পালিয়ে গেল ৪ চোরাকারবারি যুগোপযোগী প্রযুক্তির জ্ঞানে সাংবাদিকদের সমৃদ্ধ হতে হবেঃ ভিসি প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক বানিয়াচং কাগাপাশায় নজির উদ্দিন আহমদ চৌধুরী কলেজের উদ্বোধন লাখাই বুল্লা বাজারে, ইয়াবা সহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার। ‎জামালপুরে সাংবাদিক নাদিম হত্যার বিচারের দাবিতে সাংবাদিকদের মানববন্ধন অনুষ্ঠিত হবিগঞ্জ সীমান্তে দুই কাভার্ডভ্যান সহ প্রায় কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ সিলেটের হুমায়ুন চত্বর থেকে ১৯৮০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার‎

‎চোরাচালান ও মানবপাচারের অভিযোগকে কেন্দ্র করে ডিবির হাওরে সংঘর্ষ, আহত ৮

‎সিলেটের জৈন্তাপুর উপজেলার পর্যটন এলাকা হিসেবে পরিচিত ডিবির হাওর (লাল শাপলা বিল) এলাকায় চোরাচালান ও মানবপাচারের অভিযোগকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার (৮ আগস্ট) রাতে সংঘটিত এ সংঘর্ষে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় ৮ জনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

‎শনিবার রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে উপজেলার ডিবির হাওরের লাল শাপলা বিলের ব্রিজ এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

‎স্থানীয় সূত্রে জানা যায়, ডিবির হাওর এলাকায় চোরাচালান ও মানবপাচারের অভিযোগকে কেন্দ্র করে কদমখাল গ্রামের রিপন মিয়া এবং কেন্দ্রি হাওর গ্রামের মোস্তোকিন আলীর ছেলেদের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। বিষয়টি নিয়ে দুই পক্ষের মধ্যে আগে থেকেই উত্তেজনা ছিল বলে স্থানীয়রা জানিয়েছেন।

‎এরই ধারাবাহিকতায় শনিবার রাতে লাল শাপলা বিলের ব্রিজ এলাকায় উভয় পক্ষের লোকজনের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়। পরে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধলে বেশ কয়েকজন আহত হন।

‎সংঘর্ষের খবর পেয়ে জৈন্তাপুর মডেল থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সহযোগিতায় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে আহতদের উদ্ধার করে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

‎জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর গুরুতর আহত ৮ জনকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

‎আহতদের মধ্যে যারা রয়েছেন—জৈন্তাপুর ইউনিয়নের কেন্দ্রি হাওর এলাকার মাসুক মিয়া (৪৫), পিতা—মোস্তোকিন মিয়া; হারুন মিয়া (৫৫), পিতা—মোস্তোকিন মিয়া; মানিক আহমদ (৪০), পিতা—মোস্তোকিন মিয়া; ফজলু মিয়া (৮০), পিতা—মৃত আইয়ুব আলী এবং রফিক আহমদ (৫০), পিতা—ফজলু মিয়া। এছাড়া আহত আরও কয়েকজনের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

‎স্থানীয়দের দাবি, ডিবির হাওর ও সীমান্তবর্তী এলাকা হওয়ায় সেখানে চোরাচালানসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ রয়েছে। এসব বিষয়কে কেন্দ্র করেই দুই পক্ষের মধ্যে বিরোধের সূত্রপাত হয়েছে বলে তারা জানান। তবে সংঘর্ষের প্রকৃত কারণ এবং এর পেছনে চোরাচালান ও মানবপাচারের অভিযোগের সংশ্লিষ্টতা কতটুকু, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

‎এদিকে সংঘর্ষের ঘটনার পর ডিবির হাওর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে বলে জানা গেছে।

‎ঘটনার প্রকৃত কারণ, সংঘর্ষে কারা জড়িত এবং চোরাচালান ও মানবপাচারের অভিযোগের সত্যতা যাচাইয়ে পুলিশ খোঁজখবর নিচ্ছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা বা গ্রেপ্তারের তথ্য পাওয়া যায়নি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জৈন্তাপুরে ফ্যামিলি কার্ডের নিয়োগে অনিয়মের অভিযোগ, ইউএনওর বিরুদ্ধে বিক্ষোভ

‎চোরাচালান ও মানবপাচারের অভিযোগকে কেন্দ্র করে ডিবির হাওরে সংঘর্ষ, আহত ৮

সময় ০৯:৪৫:২৫ পূর্বাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬