
বানিয়াচং মডেল প্রেসক্লাবের সহ-সভাপতি আব্দুল মালিক ওমরাহ হজ্বে গমন উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৭ আগস্ট) বাদ মাগরিব গ্যানিংগঞ্জ বাজারস্থ কার্যালয়ে সভাপতি শিব্বির আহমদ আরজু এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আব্দাল মিয়ার সঞ্চালণায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সভায় বক্তাগণ বলেন, বানিয়াচং মডেল প্রেসক্লাব হচ্ছে গঠনতন্ত্র মোতাবেক পরিচালিত সংগঠন। এ প্রেসক্লাবের সাংবাদিকগণ বস্তুনিষ্ঠ সংবাদের পাশাপাশি সৃজনশীল কার্যক্রমে সম্পৃক্ত।
গঠনতন্ত্রের বাইরে মনগড়া সাংবাদিকতা বা চলার সুযোগ নেই।
জনআকাঙ্খা বাস্তবায়নে দলও মতের উর্ধ্বে উঠে পেশাগত কাজ চালিয়ে যেতে সবাই প্রত্যয় ব্যক্ত করেন।
সভায় বক্তব্য রাখেন, সিনিয়র সহ-সভাপতি ইমতিয়াজ আহমেদ লিলু, সহ-সভাপতি আব্দুল মালিক, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আলমগীর, কোষাধ্যক্ষ সৈয়দ সাজ্জাদ হাসান, নির্বাহী সদস্য রায়হান উদ্দিন সুমন, মোবাশ্বির আহমদ, আব্দুল্লাহ ও সংবাদ পত্র এজেন্ট মোস্তাকিম আহমদ।
দেশ ও জাতির কল্যাণ কামনায় মোনাজাত পরিচালনা করেন, ক্লাবের শিক্ষা বিষয়ক সম্পাদক শাব্বীর আহমদ শিবলী নোমানী।
বানিয়াচং প্রতিনিধি। 


















