সিলেট ০৩:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
News Title :
‎বানিয়াচংয়ে ইয়ামাহা রাইডার্স ক্লাব (YRC) সদস্যদের গেটটুগেদার অনুষ্ঠিত। ‎গোয়াইনঘাটে ৪ লিস্টার মেশিন ধ্বংস, ডুবিয়ে দেওয়া হলো বালুভর্তি বাল্কহেড শান্তিগঞ্জে জোরপূর্বক জায়গা দখলের অভিযোগ ‎রক্তাক্ত গণমাধ্যম: সাগর-রুনি থেকে আলিফ ফকিরের বিয়োগান্তক সুর‎ নেত্রকোনায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যা: শেরপুর প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ ‎জৈন্তাপুরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ: আহত একই পরিবারের ৩  ভাইসহ একাধিক সদস্য। ‎প্রতিবন্ধী নাতনির দায়িত্ব বৃদ্ধ দাদির কাঁধে লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা ‎সিলেটে বাস টমটম সংঘর্ষে মা-মেয়ে নিহতের ঘটনায় ঘাতক বাস চালক গ্রেপ্তার কুলাউড়ায় নতুন আঙ্গিকে গোবিন্দাস রেস্টুরেন্ট, সাশ্রয়ী মূল্যে মিলবে তিন বেলার খাবার

‎সিলেট-ঢাকা মহাসড়কে ২ বাসের মুখোমুখি সংঘর্ষ: নিহত ৮, আশঙ্কাজনক অনেকে

‎সিলেট-ঢাকা মহাসড়কে দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৮ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও বেশ কয়েকজন যাত্রী, যাদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
‎
‎শুক্রবার ৭ জুলাই ভোরে সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগর উপজেলার খাশিখাপন ১৩ মাইল এলাকায় এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালান।
‎
‎পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সিলেট থেকে ছেড়ে আসা ‘ইউনিক পরিবহনের’ একটি বাসের সাথে ঢাকা থেকে ছেড়ে আসা ‘বেঙ্গল পরিবহনের’ অপর একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুটি বাসই ধুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই ৮ জন প্রাণ হারান। ঘটনার পরপরই পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

‎
‎দুর্ঘটনায় আহত যাত্রীদের দ্রুত উদ্ধার করে একই হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা খুবই আশঙ্কাজনক, ফলে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
‎
‎ওসমানীনগর থানার পুলিশ সংঘর্ষ ও আটজন নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান, ফায়ার সার্ভিস ও পুলিশের যৌথ প্রচেষ্টায় দুর্ঘটনাকবলিত গাড়ি দুটিকে মহাসড়ক থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। দুর্ঘটনার সঠিক কারণ অনুসন্ধানে পুলিশ কাজ করছে।
‎

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎বানিয়াচংয়ে ইয়ামাহা রাইডার্স ক্লাব (YRC) সদস্যদের গেটটুগেদার অনুষ্ঠিত।

‎সিলেট-ঢাকা মহাসড়কে ২ বাসের মুখোমুখি সংঘর্ষ: নিহত ৮, আশঙ্কাজনক অনেকে

সময় ১০:৫৫:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬