সিলেট ০৩:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
News Title :
‎বানিয়াচংয়ে ইয়ামাহা রাইডার্স ক্লাব (YRC) সদস্যদের গেটটুগেদার অনুষ্ঠিত। ‎গোয়াইনঘাটে ৪ লিস্টার মেশিন ধ্বংস, ডুবিয়ে দেওয়া হলো বালুভর্তি বাল্কহেড শান্তিগঞ্জে জোরপূর্বক জায়গা দখলের অভিযোগ ‎রক্তাক্ত গণমাধ্যম: সাগর-রুনি থেকে আলিফ ফকিরের বিয়োগান্তক সুর‎ নেত্রকোনায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যা: শেরপুর প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ ‎জৈন্তাপুরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ: আহত একই পরিবারের ৩  ভাইসহ একাধিক সদস্য। ‎প্রতিবন্ধী নাতনির দায়িত্ব বৃদ্ধ দাদির কাঁধে লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা ‎সিলেটে বাস টমটম সংঘর্ষে মা-মেয়ে নিহতের ঘটনায় ঘাতক বাস চালক গ্রেপ্তার কুলাউড়ায় নতুন আঙ্গিকে গোবিন্দাস রেস্টুরেন্ট, সাশ্রয়ী মূল্যে মিলবে তিন বেলার খাবার

‎মাধবপুরে আদালতের ডিক্রি বাস্তবায়নে শান্তিপূর্ণ উচ্ছেদ অভিযান

‎হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের সুলতানপুর গ্রামে আদালতের নির্দেশনা অনুযায়ী ডিক্রি বাস্তবায়নে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে প্রশাসন।
‎
‎বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আল নাদরুন বিন আকনের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। এ সময় আইনশৃঙ্খলা রক্ষায় মাধবপুর থানার পুলিশ সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।
‎
‎আদালত সূত্রে জানা যায়, স্বত্ব মোকদ্দমা নং-২২/২০২২ মামলায় বাদী মো. আলফাজ মিয়ার পক্ষে ২০২৩ সালের ২ জানুয়ারি রায় ঘোষণা এবং ৯ জানুয়ারি ডিক্রি জারি করা হয়। মামলার বিবাদী ছিলেন কাজী সুমি চৌধুরীসহ অন্যান্যরা। ডিক্রির বিরুদ্ধে নির্ধারিত সময়ে কোনো আপিল না হওয়ায় তা চূড়ান্ত রূপ লাভ করে।
‎
‎পরবর্তীতে দীর্ঘ সময় ডিক্রি কার্যকর না হওয়ায় স্বত্ব জারি মোকদ্দমা নং-০১/২০২৩ দায়ের করা হয়। ওই মামলায় আদালতের মাধ্যমে সংশ্লিষ্ট জমির কবলা সম্পাদন ও নিবন্ধনের পাশাপাশি ডিক্রিকৃত সম্পত্তির দখল বুঝিয়ে দেওয়ার আবেদন জানানো হয়।
‎
‎আদালতের আদেশের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার সুলতানপুর গ্রামে উচ্ছেদ অভিযান পরিচালনা করে প্রশাসন। এ সময় ডিক্রি বাস্তবায়নের লক্ষ্যে প্রয়োজনীয় সকল আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হয়। অভিযান চলাকালে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ছিল।
‎
‎সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, আদালতের নির্দেশনা যথাযথভাবে প্রতিপালন এবং আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করেই ডিক্রিকৃত সম্পত্তির দখল বুঝিয়ে দিতে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎বানিয়াচংয়ে ইয়ামাহা রাইডার্স ক্লাব (YRC) সদস্যদের গেটটুগেদার অনুষ্ঠিত।

‎মাধবপুরে আদালতের ডিক্রি বাস্তবায়নে শান্তিপূর্ণ উচ্ছেদ অভিযান

সময় ১০:৫৯:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬