সিলেট ০২:১৯ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
News Title :
সরাইলে নাচের কথা বলে সংঘবদ্ধ ধর্ষণ: বিয়ানীবাজার থেকে আসামির কে গ্রেফতার করল এসআরবি-৯ শান্তিগঞ্জে কোটি টাকার সৌরবিদ্যুৎ প্রকল্প অকেজো: নেই উৎপাদন, রক্ষণাবেক্ষণ নিয়েও প্রশ্ন‎ সিলেটে ঐতিহ্যবাহী সাতকড়ায় তৃপ্ত রাষ্ট্রপতি, দিনব্যাপী সফর শেষে ঢাকায় প্রস্থান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রথম সিলেট সফর: দুই মাজার জিয়ারত ও নাগরিক সংবর্ধনায় গ্রহণ সরাইলে র‍্যাবের অভিযানে ৮৫ কেজি গাঁজাসহ আটক ৩, জব্দ ট্রাক। মাদক সেবনের দায়ে মাধবপুরে এক যুবকের ৬ মাসের কারাদণ্ড ‎জামালপুরের দিগপাইতে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক সম্রাট শামীম গ্রেপ্তার ছাতকে পুলিশ হেফাজত থেকে আসামী ছেড়ে দেয়ার অভিযোগ, বিক্ষোভ-মানববন্ধন ও ওসির প্রত্যাহার দাবী। জামালপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মাদকাসক্ত জনিত হতাশা থেকে আত্মহত্যার ধারণা! বেকারত্ব দূরীকরণে উস্তাদ-সাগরেদ মডেল: আরডিএস- RAISE প্রকল্পের সাফল্য ও আগামীর পথচলা
‎টাঙ্গাইল জেলা প্রশাসক গোল্ডকাপ..."

‎গোপালপুরকে হারিয়ে টাঙ্গাইল সদর উপজেলা চ্যাম্পিয়ন

‎উত্তেজনাপূর্ণ ফাইনাল খেলায় গোপালপুর উপজেলাকে ১-০ গোলে হারিয়ে “জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬”-এর চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে টাঙ্গাইল সদর উপজেলা। আজ শনিবার (১ আগস্ট) টাঙ্গাইল জেলা স্টেডিয়ামে টুর্নামেন্টের সমাপনী ও চূড়ান্ত লড়াই অনুষ্ঠিত হয়।

‎জাঁকজমকপূর্ণ ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, এমপি। বেলুন ও পায়রা উড়িয়ে খেলাটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আমিনুল হক।

‎‎অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শরীফুল হক এমপি, টাঙ্গাইল-২ আসনের সংসদ সদস্য সাবেক মন্ত্রী মোঃ আবদুস সালাম পিন্টু, টাঙ্গাইল-৪ আসনের সংসদ সদস্য মোঃ লুৎফর রহমান এবং টাঙ্গাইল-৬ আসনের সংসদ সদস্য মোঃ রবিউল আওয়াল এমপি। এছাড়াও জেলা বিএনপি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

‎সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টাঙ্গাইলের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট শরীফা হক।

‎ফাইনাল ম্যাচের শুরু থেকেই দু’দল আক্রমণ-প্রতিআক্রমণে মেতে ওঠে। টানটান উত্তেজনার এই ম্যাচে প্রথমার্ধের খেলা সমতায় থাকলেও পরবর্তীতে ম্যাচের একমাত্র ও জয়সূচক গোলটি করে টাঙ্গাইল সদর উপজেলা। শেষ বাঁশি বাজা পর্যন্ত গোপালপুর উপজেলা গোল পরিশোধের চেষ্টা চালালেও শেষ পর্যন্ত ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে সদর উপজেলা।

‎টুর্নামেন্ট সফলভাবে সম্পন্ন হওয়ায় আয়োজক কমিটির পক্ষ থেকে উপস্থিত দর্শক, খেলোয়াড়, স্বেচ্ছাসেবক এবং ক্রীড়া ক্লাবের সকল সদস্যদের প্রতি আন্তরিক ধন্যবাদ জানানো হয়। আয়োজক কমিটি উল্লেখ করেন, ক্রীড়াপ্রেমী দর্শকদের সুশৃঙ্খল উপস্থিতি এবং সহযোগিতার কারণেই এত সুন্দর ও সুশৃঙ্খলভাবে টুর্নামেন্টটি সম্পন্ন করা সম্ভব হয়েছে।

‎খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্স-আপ দলের হাতে ট্রফি তুলে দেন প্রধান অতিথি ও অন্যান্য আমন্ত্রিত অতিথিবৃন্দ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরাইলে নাচের কথা বলে সংঘবদ্ধ ধর্ষণ: বিয়ানীবাজার থেকে আসামির কে গ্রেফতার করল এসআরবি-৯

‎টাঙ্গাইল জেলা প্রশাসক গোল্ডকাপ..."

‎গোপালপুরকে হারিয়ে টাঙ্গাইল সদর উপজেলা চ্যাম্পিয়ন

সময় ০৯:২৫:৩৩ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬