সিলেট ০৩:৪৮ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
News Title :
‎সিলেটে এসআরবি-৯ এর পৃথক অভিযান: ৩৬ কেজি গাঁজাসহ আটক ২ ‎সিলেটে বিজিবির অভিযানে সোয়া কোটি টাকার চোরাচালানি পণ্য জব্দ সিলেট বোর্ডে এইচএসসিতে চরম বিপর্যয়: পাসের হার ৫০.৯০%, ১৩ বছরের মধ্যে সর্বনিম্ন‎ ‎এইচএসসিতে জিপিএ-৫ পেয়ে সাফল্যের ধারা অব্যাহত রাখল পুলক আবির ‎বৃটেনের নিউপোর্টে কেল্টিক ট্রাইগার্স স্পোর্টস ক্লাবের ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত রাজনগর প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে শেরপুর প্রেসক্লাবের অভিনন্দন শান্তিগঞ্জে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষায় অংশ নিল ৬৪৭ শিক্ষার্থী হবিগঞ্জে নিখোঁজের সাড়ে তিন বছর পর সেপটিক ট্যাংকে দেহাবশেষ উদ্ধার, গ্রেপ্তার দম্পতি ‎নবীগঞ্জে ৩২ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার  ‎সিলেটে ‘জুলাই ওয়ারিয়র্স অ্যালায়েন্স’-এর গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত

‎এইচএসসিতে জিপিএ-৫ পেয়ে সাফল্যের ধারা অব্যাহত রাখল পুলক আবির

পুলক আবির

চলতি বছরের এইচএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পেয়ে অসাধারণ সাফল্য অর্জন করেছে পুলক আবির। সে এর আগে প্রাথমিক শিক্ষা সমাপনীতে (পিএসসি) জিপিএ-৫ ও ট্যালেন্টপুল বৃত্তি, জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) এবং মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষাতেও জিপিএ-৫ অর্জনের মাধ্যমে তার ধারাবাহিক মেধার স্বাক্ষর রেখেছিল।
‎
‎মেধাবী এই শিক্ষার্থীর সাফল্যের ধারা শুধু তার মধ্যেই সীমাবদ্ধ নয়; তার একমাত্র বোন আজরা সাদিয়া প্রান্তিও শিক্ষা জীবনের প্রতিটি ধাপে (পিএসসি, জেএসসি, এসএসসি ও এইচএসসি) জিপিএ-৫ অর্জন করেছিলেন।
‎সম্প্রতি তিনি সিলেট উইমেন্স মেডিকেল কলেজ থেকে সাফল্যের সাথে এমবিবিএস ফাইনাল পরীক্ষা সম্পন্ন করেছেন। দুই ভাই-বোনের এই উজ্জ্বল সাফল্যের পেছনে তাদের মমতাময়ী মায়ের বিশেষ অবদান রয়েছে বলে পরিবার সূত্রে জানা গেছে।
‎
‎পুলক আবিরের বাবা ‘অনলাইন সিলেট’ নিউজ পোর্টালের সম্পাদক ও সিনিয়র সাংবাদিক আবদুল হক মামুন এবং সুগৃহিণী রুনা আক্তারের আদরের সন্তান পুলক আবির। ভবিষ্যতে একজন ভালো মানুষ হওয়ার পাশাপাশি উচ্চশিক্ষার জন্য দেশের বাইরে পড়াশোনা করার প্রস্তুতি নিচ্ছে সে।
‎
‎সন্তানের এই সাফল্যে অনুভূতি প্রকাশ করে বাবা ও সিনিয়র সাংবাদিক আবদুল হক মামুন বলেন, ছেলে-মেয়ের ভালো ফলাফলে আমি অত্যন্ত আনন্দিত। পুলক আবির ও আজরা সাদিয়া প্রান্তি অত্যন্ত মেধাবী শিক্ষার্থী। পড়াশোনার জন্য তাদের কখনো তাগিদ দিতে হয়নি; বরং নিজেদের কঠোর অধ্যাবসায়ের মাধ্যমেই তারা ভাই-বোন উভয়েই মেধার স্বাক্ষর রেখে চলেছে। পাশাপাশি আমি কৃতজ্ঞতা জানাই সম্মানিত শিক্ষকবৃন্দের প্রতি, যাদের কাছে আমরা ঋণী।
‎
‎পুলক আবিরের এই অভাবনীয় সাফল্যে পরিবার-পরিজন এবং ‘অনলাইন সিলেট’ নিউজ পোর্টাল পরিবারের পক্ষ থেকে তাকে উষ্ণ অভিনন্দন ও ভবিষ্যৎ জীবনের সর্বাঙ্গীন সাফল্য কামনা করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎সিলেটে এসআরবি-৯ এর পৃথক অভিযান: ৩৬ কেজি গাঁজাসহ আটক ২

‎এইচএসসিতে জিপিএ-৫ পেয়ে সাফল্যের ধারা অব্যাহত রাখল পুলক আবির

সময় ১১:০০:২৬ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬