
সিলেট জেলার গেজেটেড জুলাই যোদ্ধাদের সংগঠন ‘জুলাই ওয়ারিয়র্স অ্যালায়েন্স, সিলেট’-এর উদ্যোগে এক গুরুত্বপূর্ণ সভা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩০ অক্টোবর ) আয়োজিত এই সভায় সংগঠনের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
অনুষ্ঠানের শুরুতে সংগঠনের সিলেট বিভাগীয় সমন্বয়ক আব্দুর রহিমকে ফুল দিয়ে উষ্ণ সংবর্ধনা ও শুভেচ্ছা জানান উপস্থিত নেতৃবৃন্দ।
সংবর্ধনা পর্বের পর আয়োজিত উন্মুক্ত আলোচনায় সিলেট জেলা কমিটি গঠন এবং সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও বেগবান ও গতিশীল করার বিষয়ে উপস্থিত সকলের মাঝে ফলপ্রসূ ও সম্মিলিত আলোচনা হয়। বক্তারা বলেন, জুলাই বিপ্লবের চেতনাকে ধারণ করে এবং শহীদের আদর্শকে সামনে রেখে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
বিপ্লবী চেতনায় উদ্বুদ্ধ হয়ে জুলাইয়ের চেতনাকে হৃদয়ে ধারণ করে আগামী দিনে কাঁধে কাঁধ মিলিয়ে একসঙ্গে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করার মধ্য দিয়ে সভার সমাপ্তি ঘটে।
স্টাফ রিপোর্টার 


















