সিলেট ০৩:৪৯ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
News Title :
‎সিলেটে এসআরবি-৯ এর পৃথক অভিযান: ৩৬ কেজি গাঁজাসহ আটক ২ ‎সিলেটে বিজিবির অভিযানে সোয়া কোটি টাকার চোরাচালানি পণ্য জব্দ সিলেট বোর্ডে এইচএসসিতে চরম বিপর্যয়: পাসের হার ৫০.৯০%, ১৩ বছরের মধ্যে সর্বনিম্ন‎ ‎এইচএসসিতে জিপিএ-৫ পেয়ে সাফল্যের ধারা অব্যাহত রাখল পুলক আবির ‎বৃটেনের নিউপোর্টে কেল্টিক ট্রাইগার্স স্পোর্টস ক্লাবের ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত রাজনগর প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে শেরপুর প্রেসক্লাবের অভিনন্দন শান্তিগঞ্জে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষায় অংশ নিল ৬৪৭ শিক্ষার্থী হবিগঞ্জে নিখোঁজের সাড়ে তিন বছর পর সেপটিক ট্যাংকে দেহাবশেষ উদ্ধার, গ্রেপ্তার দম্পতি ‎নবীগঞ্জে ৩২ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার  ‎সিলেটে ‘জুলাই ওয়ারিয়র্স অ্যালায়েন্স’-এর গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত

রাজনগর প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে শেরপুর প্রেসক্লাবের অভিনন্দন

মৌলভীবাজারের রাজনগর প্রেসক্লাবের ২০২৬-২৮ সেশনের দ্বিবার্ষিক নির্বাচনে নবনির্বাচিত সভাপতি আউয়াল কালাম বেগ ও সাধারণ সম্পাদক আব্দুর রহমান সুহেলসহ নতুন কমিটির সকল নেতৃবৃন্দকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে শেরপুর প্রেসক্লাব, মৌলভীবাজার।
‎
‎শুক্রবার (৩০ অক্টোবর) শেরপুর প্রেসক্লাবের সভাপতি আব্দুস সামাদ আজাদ ও সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম সাঈদ এক অভিনন্দন বার্তায় এ শুভেচ্ছা জানান।
‎
‎অভিনন্দন বার্তায় তাঁরা বলেন, সাংবাদিকতা শুধু একটি পেশা নয়, এটি সমাজের প্রতি দায়বদ্ধতা, সত্য প্রকাশের সাহস এবং মানুষের অধিকার প্রতিষ্ঠার অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম। প্রেসক্লাব সাংবাদিকদের পেশাগত ঐক্য, পারস্পরিক সহযোগিতা, অধিকার সংরক্ষণ ও মর্যাদা প্রতিষ্ঠার সম্মিলিত প্ল্যাটফর্ম।

তাঁরা আশা প্রকাশ করেন, নবনির্বাচিত কমিটির নেতৃত্বে রাজনগর প্রেসক্লাবের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে। সাংবাদিকদের মধ্যে ঐক্য, সম্প্রীতি ও পেশাগত সৌহার্দ্য বজায় রাখার পাশাপাশি বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও দায়িত্বশীল সাংবাদিকতা বিকাশে কমিটি কার্যকর ভূমিকা রাখবে।
‎
‎অভিনন্দন বার্তায় আরও বলা হয়, সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা, স্বাধীন মতপ্রকাশ, অধিকার ও মর্যাদা রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার পাশাপাশি অন্যায়, অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে দায়িত্বশীল ভূমিকা পালন এবং সাধারণ মানুষের অধিকার ও প্রত্যাশার কথা গণমাধ্যমে তুলে ধরতে হবে।
‎
‎মৌলভীবাজার জেলার সাংবাদিক সমাজের মধ্যে পারস্পরিক সম্পর্ক, পেশাগত সহযোগিতা ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় হবে বলে তাঁরা প্রত্যাশা ব্যক্ত করেন। একই সঙ্গে উপজেলা ও জেলা পর্যায়ের সাংবাদিক সংগঠনগুলোর মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ও সম্মিলিত উদ্যোগ সাংবাদিকতার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
‎
‎উল্লেখ্য, রাজনগর প্রেসক্লাবের ২০২৬-২৮ সেশনের দ্বিবার্ষিক নির্বাচনে দৈনিক আমার দেশ-এর প্রতিনিধি আউয়াল কালাম বেগ সভাপতি এবং দৈনিক মানবজমিনের প্রতিনিধি আব্দুর রহমান সুহেল সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
‎
‎কমিটির অন্যান্য পদে সহসভাপতি কে এম সাইফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফরহাদ হোসেন ও কোষাধ্যক্ষ কামরান আহমদ নির্বাচিত হয়েছেন।
‎
‎নবনির্বাচিত কমিটির সকল সদস্যের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও দায়িত্ব পালনে সাফল্য কামনা করেছেন শেরপুর প্রেসক্লাবের নেতৃবৃন্দ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎সিলেটে এসআরবি-৯ এর পৃথক অভিযান: ৩৬ কেজি গাঁজাসহ আটক ২

রাজনগর প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে শেরপুর প্রেসক্লাবের অভিনন্দন

সময় ১০:৫৫:০৫ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬