সিলেট ০৫:৫৩ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
News Title :
‎গোয়াইনঘাটে ৩২ বছরের শিক্ষকতা শেষে অধ্যক্ষ আব্দুছ শহীদের রাজকীয় বিদায় মাধবপুরে বিএডিসির গভীর নলকূপের ট্রান্সফরমার চুরি, ঝুঁকিতে কয়েকশত বিঘা‎জমির সেচ জাফলংয়ে বালুর পাড় ধসে শ্রমিকের মৃত্যু ‎সিলেটে এসআরবি-৯ এর পৃথক অভিযান: ৩৬ কেজি গাঁজাসহ আটক ২ ‎সিলেটে বিজিবির অভিযানে সোয়া কোটি টাকার চোরাচালানি পণ্য জব্দ সিলেট বোর্ডে এইচএসসিতে চরম বিপর্যয়: পাসের হার ৫০.৯০%, ১৩ বছরের মধ্যে সর্বনিম্ন‎ ‎এইচএসসিতে জিপিএ-৫ পেয়ে সাফল্যের ধারা অব্যাহত রাখল পুলক আবির ‎বৃটেনের নিউপোর্টে কেল্টিক ট্রাইগার্স স্পোর্টস ক্লাবের ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত রাজনগর প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে শেরপুর প্রেসক্লাবের অভিনন্দন শান্তিগঞ্জে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষায় অংশ নিল ৬৪৭ শিক্ষার্থী

মাধবপুরে বিএডিসির গভীর নলকূপের ট্রান্সফরমার চুরি, ঝুঁকিতে কয়েকশত বিঘা‎জমির সেচ

‎হবিগঞ্জের মাধবপুর উপজেলায় বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) একটি গভীর নলকূপের বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে।
‎
‎গত শুক্রবার (৩০ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার ২ নম্বর চৌমুহনী ইউনিয়নের গোপিনাথপুর গ্রামে এ ঘটনা ঘটে।
‎
‎স্থানীয় সূত্রে জানা যায়, জাতীয় পুরস্কারপ্রাপ্ত কৃষক বদু মিয়ার আওতাধীন গভীর নলকূপটির সংযোগস্থল থেকে ট্রান্সফরমারটি খুলে নিয়ে যায় দুর্বৃত্তরা। শনিবার সকালে কৃষকেরা জমিতে সেচ দিতে গিয়ে ট্রান্সফরমারটি চুরি হওয়ার বিষয়টি জানতে পারেন।
‎
‎স্থানীয় কৃষকদের আশঙ্কা, দ্রুত নতুন ট্রান্সফরমার স্থাপন করা না হলে গভীর নলকূপটি চালু রাখা সম্ভব হবে না। এতে আসন্ন বোরো মৌসুমসহ অন্যান্য ফসলের সেচ কার্যক্রম ব্যাহত হতে পারে।
‎
‎কৃষকদের দাবি, নলকূপটি সচল না থাকলে এলাকার কয়েক শ বিঘা জমিতে সেচ দেওয়া অনিশ্চিত হয়ে পড়বে। এতে কৃষি উৎপাদনেও নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।
‎
‎এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে চুরি যাওয়া ট্রান্সফরমার উদ্ধার এবং দ্রুত নতুন ট্রান্সফরমার স্থাপনের উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় কৃষকেরা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎গোয়াইনঘাটে ৩২ বছরের শিক্ষকতা শেষে অধ্যক্ষ আব্দুছ শহীদের রাজকীয় বিদায়

মাধবপুরে বিএডিসির গভীর নলকূপের ট্রান্সফরমার চুরি, ঝুঁকিতে কয়েকশত বিঘা‎জমির সেচ

সময় ০৪:৩৯:২৯ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬