সিলেট ০৯:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
News Title :
লাখাই উপজেলার পল্লী বিদ্যুৎ অফিসের উদ্যোগে সচেতনতা মূলক সভা ‎বাবার গায়ে হাতুড়ির আঘাত: বকশীগঞ্জে মাদকাসক্ত ছেলের ৬ মাসের কারাদণ্ড ‎বিয়ানীবাজারে জালালিয়া মহিলা আলিম মাদরাসায় অভিভাবক সমাবেশ সম্পন্ন ‎ধনবাড়িতে ইটভাটার মালিক হিমেলের প্রতারণার প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন মাধবপুরে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের অভিযান, ৫০ কেজি গাঁজাসহ দুইজন আটক জাফলংয়ে হাজী সোহরাব আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির পরিচিতি সভা ‎গোলাপগঞ্জে শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ শেষে ফেরার পথে সারজিস আলমের বহরে হামলা, গাড়ি ভাঙচুর ‎স্টেলিন থারিয়াংকে ঘিরে প্রকাশিত প্রতিবেদন প্রত্যাহারের দাবি, গোয়াইনঘাটে বিএনপির সংবাদ সম্মেলন মুসলিমনগর উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও এডহক কমিটির পরিচিতি সভা ‎সিলেটে অটোরিকশার ধাক্কায় ব্লু বার্ডের শিক্ষক মুরাদ আহমদের মর্মান্তিক মৃত্যু

‎ধনবাড়িতে ইটভাটার মালিক হিমেলের প্রতারণার প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

‎হাড়ভাঙা খাটুনির জমানো টাকায় কেনা পুরোনো ইটভাটার মালামাল নিয়ে প্রতারণা ও হামলার শিকার হয়েছেন ব্যবসায়ী শাহেদ আলী ও তাঁর পরিবার। টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার বানিয়াজান এলাকায় ইটভাটার মালিক হিমেলের প্রতারণা, অর্থ আত্মসাৎ, মারধর ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে এবং ন্যায়বিচারের দাবিতে এক মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

‎​আজ ৩০ জুলাই ২০২৬ (বুধবার) সকালে জামালপুর-টাঙ্গাইল মহাসড়কের বানিয়াজান এলাকায় ভুক্তভোগী শাহেদ আলীর পরিবার ও এলাকাবাসীর উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঘণ্টাব্যাপী চলা এই মানববন্ধনে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিসহ সর্বস্তরের জনসাধারণ অংশ নেন।

‎​বক্তারা বলেন, ভুক্তভোগী শাহেদ আলী এবং অভিযুক্ত হিমেল মিয়া দীর্ঘ প্রায় ৩০ বছর ধরে একসঙ্গে ইটভাটার ব্যবসা পরিচালনা করে আসছেন। এরই ধারাবাহিকতায় হিমেলের নিকট থেকে ‘মেসার্স সাবিব ইটভাটা’-র যাবতীয় পুরোনো সরঞ্জাম ও মালামাল ২০ লাখ টাকায় ক্রয় করেন শাহেদ আলী। পরবর্তীতে ভাটার জমি মালিকপক্ষের সঙ্গে স্ট্যাম্পের মাধ্যমে চুক্তি সম্পন্ন করে নির্ধারিত সময়ে পুরোনো মালামাল অপসারণের কাজ শুরু করেন তিনি।

‎​মালামাল অপসারণের কাজ শুরু হলে তৃতীয় পক্ষের লোকজন এতে বাধা দেয়। তাদের মাধ্যমেই বিষয়টি জানাজানি হয় যে, শাহেদ আলীর অজান্তেই প্রতারণার আশ্রয় নিয়ে হিমেল গোপনে ওই মালামাল পুনরায় অন্য একজনের কাছে বিক্রি করে দিয়েছেন। এই অনিয়মের প্রতিবাদ জানিয়ে শাহেদ আলী নিজের ক্রয়কৃত মালামাল সরাতে গেলে হিমেল, রাকিবসহ ১০ থেকে ১২ জন অজ্ঞাত ব্যক্তি তাঁর ওপর অতর্কিত হামলা চালান।

‎​এই হামলার ঘটনায় তাৎক্ষণিকভাবে ধনবাড়ী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হলেও অভিযুক্তরা বর্তমানে মামলা তুলে নেওয়ার জন্য ভুক্তভোগী পরিবারকে নানাভাবে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিয়ে আসছে বলে অভিযোগ করেন বক্তারা।

‎​মানববন্ধন থেকে অবিলম্বে অভিযুক্ত হিমেল ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং ভুক্তভোগী শাহেদ আলীর পরিবারকে নিরাপত্তা ও আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার জোরালো দাবি জানানো হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লাখাই উপজেলার পল্লী বিদ্যুৎ অফিসের উদ্যোগে সচেতনতা মূলক সভা

‎ধনবাড়িতে ইটভাটার মালিক হিমেলের প্রতারণার প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

সময় ০৫:৪১:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬