সিলেট ০৮:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
News Title :
‎বাবার গায়ে হাতুড়ির আঘাত: বকশীগঞ্জে মাদকাসক্ত ছেলের ৬ মাসের কারাদণ্ড ‎বিয়ানীবাজারে জালালিয়া মহিলা আলিম মাদরাসায় অভিভাবক সমাবেশ সম্পন্ন ‎ধনবাড়িতে ইটভাটার মালিক হিমেলের প্রতারণার প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন মাধবপুরে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের অভিযান, ৫০ কেজি গাঁজাসহ দুইজন আটক জাফলংয়ে হাজী সোহরাব আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির পরিচিতি সভা ‎গোলাপগঞ্জে শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ শেষে ফেরার পথে সারজিস আলমের বহরে হামলা, গাড়ি ভাঙচুর ‎স্টেলিন থারিয়াংকে ঘিরে প্রকাশিত প্রতিবেদন প্রত্যাহারের দাবি, গোয়াইনঘাটে বিএনপির সংবাদ সম্মেলন মুসলিমনগর উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও এডহক কমিটির পরিচিতি সভা ‎সিলেটে অটোরিকশার ধাক্কায় ব্লু বার্ডের শিক্ষক মুরাদ আহমদের মর্মান্তিক মৃত্যু ‎বানিয়াচং তাহফিজুল কোরআন ফাউন্ডেশন এর বৃক্ষরোপণ কর্মসূচি পালন

‎সিলেটে অটোরিকশার ধাক্কায় ব্লু বার্ডের শিক্ষক মুরাদ আহমদের মর্মান্তিক মৃত্যু

‎সিলেট নগরীর মিরের ময়দান এলাকায় সিএনজি চালিত অটোরিকশার ধাক্কায় ব্লু বার্ড স্কুল অ্যান্ড কলেজের জ্যেষ্ঠ শিক্ষক মুরাদ আহমদ (৫০) নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) বেলা ১১টার দিকে বাংলাদেশ বেতারের আঞ্চলিক কার্যালয়ের সামনের সড়কে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

‎নিহত মুরাদ আহমদ সিলেট নগরের মাছিমপুর এলাকার বাসিন্দা ছিলেন।

‎প্রত্যক্ষদর্শী ও বিদ্যালয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো সকালে বিদ্যালয়ে এসে পাঠদান সম্পন্ন করেন শিক্ষক মুরাদ আহমদ। পরবর্তীতে বেতনের চেক পেয়ে বেলা ১১টার দিকে ব্যাংকের উদ্দেশে বের হন। বিদ্যালয়ের সামনে বাংলাদেশ বেতারের গেটে সড়ক পার হওয়ার সময় দ্রুতগতির একটি সিএনজি অটোরিকশা তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি মারাত্মকভাবে আহত হন।

‎দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে দুর্ঘটনাকবলিত অটোরিকশাতে করেই সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

‎প্রিয় ও গুণী এই শিক্ষকের আকস্মিক মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে ব্লু বার্ড স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাস এবং শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে গভীর শোকের ছায়া নেমে আসে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎বাবার গায়ে হাতুড়ির আঘাত: বকশীগঞ্জে মাদকাসক্ত ছেলের ৬ মাসের কারাদণ্ড

‎সিলেটে অটোরিকশার ধাক্কায় ব্লু বার্ডের শিক্ষক মুরাদ আহমদের মর্মান্তিক মৃত্যু

সময় ০৩:৩৯:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬