সিলেট ০৪:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
News Title :
‎সিলেটে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের দুই কর্মী  গ্রেফতার, ব্যানার জব্দ বিএনপি নেতা ও তরুণ ব্যবসায়ী রাহুল ইসলামের জন্মদিনে শুভেচ্ছা‎ শান্তিগঞ্জে স্বাস্থ্য ও পুষ্টি পরিস্থিতির উন্নয়নে অংশীজনদের কর্মশালা ‎মৌলভীবাজারে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন, আহতদের মাঝে অনুদান বিতরণ বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে দেওয়ানগঞ্জে র‍্যালি, আলোচনা সভা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা বড়লেখায় বিশ্ব হাতধোয়া দিবসে র‌্যালি আলোচনাসভা ও হাতধোয়া প্রদর্শনী ‎তামাবিল দিয়ে ভারতে পাঠানো হলো এয়ার অ্যাম্বুলেন্সে নিহত নারীর মরদেহ ‎তেলিয়াপাড়া চা বাগানে পুলিশের অভিযান, ১০৪ পিস মাদক ‘স্কুপ’ উদ্ধার সিলেটের জৈন্তাপুরে দুই নারীকে ভারতে পাচারের চেষ্টা: মূলহোতা রামিম গ্রেফতার ‎বীর মুক্তিযোদ্ধা শেখ আনছার আলীর ইন্তেকালে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র গভীর শোক

‎সিলেটের বিদায়ী পুলিশ কমিশনারকে ওসমানী বিমানবন্দরে বিদায় সংবর্ধনা

‎
‎সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) বিদায়ী পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম-সেবাকে আনুষ্ঠানিকভাবে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। ২৬ জুলাই (রবিবার) রাত সাড়ে ৮টায় সিলেট এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে এ বিদায় জানানো হয়।
‎
‎এসএমপি থেকে সদ্য ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) মোহাম্মদ এনামুল হক বিদায়ী পুলিশ কমিশনারকে বিমানবন্দরে বিদায় জানান।

‎এ সময় বিমানবন্দরে অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) মুঃ মাসুদ রানা, পিপিএম-সেবা; উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোঃ আকতার হোসেন; উপ-পুলিশ কমিশনার (প্রসিকিউশন) মোঃ রিয়াজুল কবির, পিএসসি; উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক, অতিরিক্ত দায়িত্বে সদর ও প্রশাসন) সুদীপ্ত রায়; উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোহাম্মদ সাইফুল ইসলাম এবং উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) মোঃ আফজাল হোসেন।

‎এছাড়াও অনুষ্ঠানে এসএমপি’র বিভিন্ন পর্যায়ের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, সহকারী পুলিশ কমিশনার, সকল থানার অফিসার ইনচার্জ (ওসি) এবং বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত থেকে বিদায়ী কমিশনারকে শুভেচ্ছা ও বিদায় জানান।
‎
‎কর্মজীবনে বিদায়ী পুলিশ কমিশনারের দায়িত্বশীল ভূমিকা ও অবদানের কথা স্মরণ করে উপস্থিত পুলিশ কর্মকর্তাগণ তাঁর উত্তরোত্তর সাফল্য ও দীর্ঘায়ু কামনা করেন।
‎

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎সিলেটে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের দুই কর্মী  গ্রেফতার, ব্যানার জব্দ

‎সিলেটের বিদায়ী পুলিশ কমিশনারকে ওসমানী বিমানবন্দরে বিদায় সংবর্ধনা

সময় ০৯:০৮:১৬ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬