
সিলেটের বিশিষ্ট ব্যবসায়ী, বন্দরবাজার সিটি হার্ট মার্কেট ও বটেশ্বরস্থ পিউলী সুপার মার্কেটের স্বত্বাধিকারী হাজী আতাউর রহমান আর নেই। আজ ২৫ জুলাই ২০২৬, শনিবার দুপুর ১টা ৪৫ মিনিটে সুবহানীঘাটস্থ নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তিনি মৌবন, সুবহানীঘাট নিবাসী মরহুম আব্দুল লতিফ মার্চেন্টের (মূল বাড়ি: পুরানলেন, সিলেট) একমাত্র পুত্র এবং সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির মান্যবর উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হকের মামা শ্বশুর।
মরহুমের জানাজার নামাজ আজ শনিবার বাদ এশা হযরত শাহজালাল (রহ.) দরগাহ মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। এরপর দরগাহ গোরস্থানেই তাকে দাফন করা হবে।
হাজী আতাউর রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন “অনলাইন সিলেট” নিউজ পোর্টাল পরিবার। এক শোক বার্তায় নিউজ পোর্টাল পক্ষে সম্পাদক আব্দুল হক মামুন মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে মহান আল্লাহ তাআলার দরবারে তাকে জান্নাতুল ফিরদাউস নসিব করার জন্য দোয়া করেন। পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
স্টাফ রিপোর্টার 

















