
সিলেট নগরের সোবহানীঘাট এলাকায় অভিযান চালিয়ে ৩৭০ পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ।
গতকাল ২৪ জুলাই (শুক্রবার) রাত ১০টা ২০ মিনিটের দিকে সোবহানীঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই শিপলু চৌধুরীর নেতৃত্বে পুলিশের একটি টিম এই অভিযান পরিচালনা করে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোবহানীঘাটস্থ ‘মেসার্স ওরিয়েন্টাল অটো ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস অ্যান্ড ট্রান্সপোর্ট-২’ ফিলিং স্টেশনের সামনের পাকা রাস্তার ওপর অভিযান চালানো হয়। এ সময় ৩৭০ পিস ইয়াবাসহ সিরাজ মিয়া (৪০) নামের ওই আসামিকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃত সিরাজ মিয়া সুনামগঞ্জের দোয়ারাবাজার থানার বড়কাটা গ্রামের মৃত কুদরত আলী ও মৃত জামানা বেগমের ছেলে। তিনি বর্তমানে সিলেট জেলার ফেঞ্চুগঞ্জ রেল কলোনিতে বসবাস করছিলেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পুলিশ জানায়, এ বিষয়ে কোতোয়ালি মডেল থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১০(ক)/৪১ ধারায় একটি মামলা (মামলা নং-৩৫, তারিখ: ২৫/০৭/২০২৬খ্রি.) রুজু করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।
স্টাফ রিপোর্টার 

















