সিলেট ০৫:১২ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬
News Title :
‎‘শেখ হাসিনার পথ অনুসরণ করলে পরিণতি ভালো হবে না’ — ডা. শফিকুর রহমান‎ বিশিষ্ট ব্যবসায়ী হাজী আতাউর রহমানের ইন্তেকাল, বাদ এশা শাহজালাল (রহ.) দরগাহে জানাজা ‎সিলেটে ৩৭০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার-১ সিলেটে চৌহাট্টায় নবনির্মিত ট্রাফিক পুলিশ বক্সের উদ্বোধন ‎টাঙ্গাইলে জেলা পুলিশের প্রীতিভোজ (বড়খানা) অনুষ্ঠিত‎‎ ‎পারিবারিক আদালতের সাজাপ্রাপ্ত পলাতক আসামি র‌্যাবের অভিযানে গ্রেফতার সিলেটে রথযাত্রা উপলক্ষে ইসকন মন্দির পরিদর্শন করলেন সিএমপি কমিশনার ‎পদায়নের দিনেই ঢাকায় বদলি, সেবা বঞ্চিত পাগলা উপ-স্বাস্থ্য কেন্দ্রের রোগীরা ‎লাখাইয়ে নানা সমস্যায় জর্জরিত বুল্লাবাজার। পূর্ব পাগলায় সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ফারুক আহমদের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্প

সিলেটে চৌহাট্টায় নবনির্মিত ট্রাফিক পুলিশ বক্সের উদ্বোধন

‎সিলেট নগরীর অন্যতম ব্যস্ততম মোড় চৌহাট্টায় নবনির্মিত ট্রাফিক পুলিশ বক্সের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
‎আজ শনিবার ২৫ জুলাই সকাল ১১টায় ভিত্তিপ্রস্তর উন্মোচন, কেক কাটা ও দোয়া মাহফিলের মাধ্যমে নতুন এই ট্রাফিক পুলিশ বক্সের উদ্বোধন করেন সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম।

‎অনুষ্ঠানে ট্রাফিক পুলিশ বক্স নির্মাণে সার্বিক সহযোগিতা প্রদানকারী সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল উমর রাশেদ মুনির বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

‎উদ্বোধনী বক্তব্যে পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী বলেন, মহানগরীর ট্রাফিক ব্যবস্থাপনার উন্নয়ন, যানজট নিরসন এবং নগরবাসীর জানমালের নিরাপত্তা নিশ্চিত করে একটি সমৃদ্ধ ও যানজটমুক্ত সিলেট গড়ে তুলতে এই পুলিশ বক্স গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

‎তিনি আরও বলেন, “চৌহাট্টা সিলেট মহানগরীর অন্যতম প্রধান ও ব্যস্ততম পয়েন্ট। এই আধুনিক ট্রাফিক পুলিশ বক্স চালুর ফলে এলাকার ট্রাফিক ব্যবস্থাপনায় আরও শৃঙ্খলা ফিরে আসবে। পাশাপাশি, তীব্র রোদ-বৃষ্টির মধ্যেও ট্রাফিক ডিউটিতে নিয়োজিত পুলিশ সদস্যদের জন্য ওয়াশরুম সুবিধাসহ উন্নত কর্মপরিবেশ ও প্রয়োজনীয় বিশ্রামের ব্যবস্থা নিশ্চিত হলো।

‎বক্তব্য শেষে পুলিশ কমিশনার নতুন এই অবকাঠামো নির্মাণে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া ও অবদান রাখার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
‎উদ্বোধনী এই অনুষ্ঠানে সিলেট মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, ট্রাফিক বিভাগের দায়িত্বশীল কর্মকর্তা ও এসএমপির বিভিন্ন পদমর্যাদার সদস্যগণ উপস্থিত ছিলেন।

‎এছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অনুষ্ঠানে অংশ নেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎‘শেখ হাসিনার পথ অনুসরণ করলে পরিণতি ভালো হবে না’ — ডা. শফিকুর রহমান‎

সিলেটে চৌহাট্টায় নবনির্মিত ট্রাফিক পুলিশ বক্সের উদ্বোধন

সময় ০৫:০২:১৪ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬