
টাঙ্গাইল জেলা পুলিশের উদ্যোগে পুলিশ লাইন্স মেসে জেলা পুলিশের কর্মকর্তা ও সদস্যদের অংশগ্রহণে প্রীতিভোজ (বড়খানা) অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু,এমপি।
এ সময় উপস্থিত ছিলেন টাঙ্গাইলের পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার।পুলিশ সদস্যদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য শৃঙ্খলা ঐক্য এবং পেশাগত সম্পর্ক আরও সুদৃঢ় করার লক্ষ্যে নিয়মিতভাবে প্রতি মাসে পুলিশ লাইন্সে এ ধরনের প্রীতিভোজের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. আদিবুল ইসলামপিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) কাজী শাহনেওয়াজ পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এইচ. এম. মাহবুব রেজওয়ান সিদ্দিকীসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তা ও সদস্যবৃন্দ।
প্রীতিভোজেঅংশগ্রহণকারী কর্মকর্তারা বলেন এ ধরনের আয়োজন পুলিশ সদস্যদের মধ্যে ভ্রাতৃত্ববোধ পারস্পরিক সহযোগিতা ও কর্মস্পৃহা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং বাহিনীর অভ্যন্তরীণ ঐক্য আরও সুসংহত করে।
মো. সাজিদ পিয়াল টাঙ্গাইল থেকে 


















