সিলেট ০৩:০২ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
News Title :
‎সিলেটে কোতোয়ালী থানা পুলিশের অভিযানে আন্তঃজেলা ডাকাত ও সুইচ গিয়ারসহ গ্রেফতার ২ ‎কোম্পানীগঞ্জে ৬৮ বোতল বিদেশী মদ ও এসকাফ সিরাপ সহ গ্রেফতার ২ ‎টাঙ্গাইলের মধুপুরে বসতঘর থেকে প্রায় ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার ‎সুন্দর, মানবিক ও আলোকিত সমাজ গঠনে সাহিত্যের কোনো বিকল্প নেইঃ ভিসি প্রফেসর ড. জহিরুল হক‎ মাধবপুরে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৫‎ ‘বীরাঙ্গনা মা’ ও ‘যুদ্ধ শিশু’ মেয়ের বাড়িঘর দখল চেষ্টার অভিযোগ চুনারুঘাটে মদ্যপান করে মাকে মারধর করার অভিযোগ যুবকের ৬ মাসের কারাদণ্ড ‎ড. মুমিনুল হক অ্যাওয়ার্ড ২০২৬ প্রদান উপলক্ষে আলোচনা সভা‎ সিলেটে উদ্ধার হওয়া ৫২টি হারানো মোবাইল গ্রাহকদের বুঝিয়ে দিল এসএমপি ‎সাতছড়ি চাকলাপুঞ্জিতে সিএনজি দুর্ঘটনা, প্রাণ গেল ব্যবসায়ীর

সিলেটে রথযাত্রা উপলক্ষে ইসকন মন্দির পরিদর্শন করলেন সিএমপি কমিশনার

‎শ্রী শ্রী রথযাত্রা-২০২৬ উপলক্ষে সিলেটে ইসকন যুগলটিলা শ্রী শ্রী রাধামাধব মন্দির পরিদর্শন করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম।
‎শুক্রবার ২৪ জুলাই রাত ৯টায় কোতোয়ালী মডেল থানাধীন উক্ত মন্দির প্রাঙ্গণে পৌঁছান তিনি।

‎পরিদর্শনকালে পুলিশ কমিশনার মন্দিরের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করেন এবং রথযাত্রা উৎসব উপলক্ষে গৃহীত নিরাপত্তামূলক নানা কার্যক্রমের খোঁজখবর নেন। এ সময় তিনি মন্দির পরিচালনা কমিটির প্রতিনিধি ও সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের সঙ্গে সার্বিক বিষয় নিয়ে মতবিনিময় করেন। উৎসবটি সম্পূর্ণ শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেন কমিশনার।

‎মতবিনিময় সভায় পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী বলেন, বাংলাদেশ অসাম্প্রদায়িক ও সামপ্রদায়িক সম্প্রীতির দেশ। সকলের সম্মিলিত প্রচেষ্টা, পারস্পরিক সহযোগিতা এবং সহনশীলতার বলেই শ্রী শ্রী রথযাত্রা-২০২৬ অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হতে পেরেছে। এ উৎসব সফল করতে সহায়তাকারী সকল ব্যক্তি ও সংস্থাকে তিনি আন্তরিক ধন্যবাদ জানান।

‎পরিদর্শনকালে মন্দির কর্তৃপক্ষের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং সিলেট মেট্রোপলিটন পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎সিলেটে কোতোয়ালী থানা পুলিশের অভিযানে আন্তঃজেলা ডাকাত ও সুইচ গিয়ারসহ গ্রেফতার ২

সিলেটে রথযাত্রা উপলক্ষে ইসকন মন্দির পরিদর্শন করলেন সিএমপি কমিশনার

সময় ১১:৩৭:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬