সিলেট ০৩:১৬ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
News Title :
‎সিলেটে কোতোয়ালী থানা পুলিশের অভিযানে আন্তঃজেলা ডাকাত ও সুইচ গিয়ারসহ গ্রেফতার ২ ‎কোম্পানীগঞ্জে ৬৮ বোতল বিদেশী মদ ও এসকাফ সিরাপ সহ গ্রেফতার ২ ‎টাঙ্গাইলের মধুপুরে বসতঘর থেকে প্রায় ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার ‎সুন্দর, মানবিক ও আলোকিত সমাজ গঠনে সাহিত্যের কোনো বিকল্প নেইঃ ভিসি প্রফেসর ড. জহিরুল হক‎ মাধবপুরে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৫‎ ‘বীরাঙ্গনা মা’ ও ‘যুদ্ধ শিশু’ মেয়ের বাড়িঘর দখল চেষ্টার অভিযোগ চুনারুঘাটে মদ্যপান করে মাকে মারধর করার অভিযোগ যুবকের ৬ মাসের কারাদণ্ড ‎ড. মুমিনুল হক অ্যাওয়ার্ড ২০২৬ প্রদান উপলক্ষে আলোচনা সভা‎ সিলেটে উদ্ধার হওয়া ৫২টি হারানো মোবাইল গ্রাহকদের বুঝিয়ে দিল এসএমপি ‎সাতছড়ি চাকলাপুঞ্জিতে সিএনজি দুর্ঘটনা, প্রাণ গেল ব্যবসায়ীর

গোয়াইনঘাটে হাকুরবাজার-মানিকগঞ্জ সড়ক পরিদর্শনে মন্ত্রীনিম্নমানের কাজের অভিযোগে পুনঃসংস্কারের নির্দেশ

অনলাইন সিলেটসহ বিভিন্ন গণমাধ্যমে ধারাবাহিক সংবাদ প্রকাশের পর সিলেটের গোয়াইনঘাট উপজেলার হাকুরবাজার-মানিকগঞ্জ সড়কের সংস্কারকাজ পরিদর্শন করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

শুক্রবার (২৪ জুলাই) সকালে সড়কটি পরিদর্শনকালে তিনি বলেন, স্থানীয়রা রাস্তার দুই পাশ থেকে প্রয়োজনীয় জায়গা ছেড়ে দিলে পুরো সড়ক আরসিসি নির্মাণের উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি কাপনা নদীর ওপর বিদ্যমান সেতুর পরিবর্তে প্রশস্ত ও আধুনিক সেতু নির্মাণের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেন। সড়কের স্থায়িত্ব নিশ্চিত করতে কার্যকর ড্রেনেজ ব্যবস্থা ও জলাবদ্ধতা নিরসনে স্থানীয়দের সহযোগিতাও কামনা করেন।

উল্লেখ্য, প্রায় ৮৭ লাখ টাকা ব্যয়ে সংস্কার করা সড়কটির কার্পেটিং মাত্র দুই মাসের মাথায় বিভিন্ন স্থানে উঠে গিয়ে বড় বড় গর্ত সৃষ্টি হয়। এ নিয়ে নিম্নমানের কাজ ও অনিয়মের অভিযোগ তুলে সংবাদ প্রকাশিত হলে বিষয়টি ব্যাপক আলোচনায় আসে।

পরিদর্শন শেষে উপজেলা প্রকৌশলী হাসিব আহমেদ জানান, ক্ষতিগ্রস্ত অংশগুলো পুনরায় মানসম্মতভাবে সংস্কারের জন্য ঠিকাদারকে নির্দেশ দেওয়া হয়েছে। শতভাগ সন্তোষজনক কাজ সম্পন্ন না হওয়া পর্যন্ত ঠিকাদারকে চূড়ান্ত বিল পরিশোধ করা হবে না।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন এলজিইডি সিলেটের নির্বাহী প্রকৌশলী মো. মামুন খান, গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা রতন কুমার অধিকারী, উপজেলা প্রকৌশলী হাসিব আহামেদ, গোয়াইনঘাট থানার ওসি মো. ওমর ফারুক, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন, উপজেলা যুবদলের আহ্বায়ক অ্যাডভোকেট শাহজাহান সিদ্দিকী, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎সিলেটে কোতোয়ালী থানা পুলিশের অভিযানে আন্তঃজেলা ডাকাত ও সুইচ গিয়ারসহ গ্রেফতার ২

গোয়াইনঘাটে হাকুরবাজার-মানিকগঞ্জ সড়ক পরিদর্শনে মন্ত্রীনিম্নমানের কাজের অভিযোগে পুনঃসংস্কারের নির্দেশ

সময় ০৩:০৭:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬