সিলেট ০৫:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
News Title :
‎সিলেটে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের দুই কর্মী  গ্রেফতার, ব্যানার জব্দ বিএনপি নেতা ও তরুণ ব্যবসায়ী রাহুল ইসলামের জন্মদিনে শুভেচ্ছা‎ শান্তিগঞ্জে স্বাস্থ্য ও পুষ্টি পরিস্থিতির উন্নয়নে অংশীজনদের কর্মশালা ‎মৌলভীবাজারে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন, আহতদের মাঝে অনুদান বিতরণ বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে দেওয়ানগঞ্জে র‍্যালি, আলোচনা সভা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা বড়লেখায় বিশ্ব হাতধোয়া দিবসে র‌্যালি আলোচনাসভা ও হাতধোয়া প্রদর্শনী ‎তামাবিল দিয়ে ভারতে পাঠানো হলো এয়ার অ্যাম্বুলেন্সে নিহত নারীর মরদেহ ‎তেলিয়াপাড়া চা বাগানে পুলিশের অভিযান, ১০৪ পিস মাদক ‘স্কুপ’ উদ্ধার সিলেটের জৈন্তাপুরে দুই নারীকে ভারতে পাচারের চেষ্টা: মূলহোতা রামিম গ্রেফতার ‎বীর মুক্তিযোদ্ধা শেখ আনছার আলীর ইন্তেকালে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র গভীর শোক

নবীগঞ্জে ফুলতলী বাজারে জুয়া খেলার আয়োজন, ৩০ হাজার টাকা জরিমানা

‎হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার সাতাইহাল ইউনিয়নের ফুলতলী বাজারে প্রকাশ্যে জুয়া খেলার আয়োজন, গণউপদ্রব সৃষ্টি এবং সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে এক ব্যক্তিকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
‎
‎বৃহস্পতিবার (২৩ জুলাই) রাত ৯ টার দিকে নবীগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে এ দণ্ড দেওয়া হয়। দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হল- সাতাইহাল গ্রামের রোয়াব উল্লার, সে আশিক উল্লার ছেলে।
‎
‎ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, ফুলতলী বাজারে প্রকাশ্যে জুয়া খেলার আয়োজনের মাধ্যমে জনশৃঙ্খলা বিঘ্নিত করা এবং দায়িত্ব পালনকালে সরকারি কাজে অসহযোগিতার অভিযোগে রোয়াব উল্লার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়। অভিযোগের প্রেক্ষিতে দণ্ডবিধির ১৮৬ ও ২৯১ ধারায় তাকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। আদালতের আদেশ অনুযায়ী জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।
‎
‎ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রুহুল আমিন।
‎
‎উপজেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হচ্ছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎সিলেটে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের দুই কর্মী  গ্রেফতার, ব্যানার জব্দ

নবীগঞ্জে ফুলতলী বাজারে জুয়া খেলার আয়োজন, ৩০ হাজার টাকা জরিমানা

সময় ১২:০৬:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬