সিলেট ০৪:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
News Title :
নবীগঞ্জে ফুলতলী বাজারে জুয়া খেলার আয়োজন, ৩০ হাজার টাকা জরিমানা ‎সিলেটে ৩৩ বোতল কেরু মদসহ গ্রেফতার ২ ‎হবিগঞ্জে মিষ্টির ওজনে কারচুপির অভিযোগে এক রেস্তোরাঁকে ৫ হাজার টাকা জরিমানা ৫২ বিজিবি ও র‍্যাব-৯–এর যৌথ অভিযানে ৩ কোটি ২৫ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ ‎লাখাই প্রেসক্লাবে এর সহসভাপতি মহিউদ্দিন আহমেদ পিতার ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক।‎ ‎মেগা প্রকল্পের আড়ালে অর্থ লোপাটে দেশ ঋণভারাক্রান্ত: লন্ডনে এম নাসের রহমান ‎শেরপুর ফের সক্রিয় চোরাচালান চক্র, পিকআপভর্তি ভারতীয় পণ্য জব্দ‎ ‎জামালপুরে এমপি ড. নিলোফার চৌধুরী মনির বৃক্ষরোপণ ও রাস্তা পরিদর্শন ‎ওডেসা গার্মেন্টসের প্রাক্তন এমডি আকিকুর রহমান মঞ্জু আর নেই‎ ‎গোয়াইনঘাটে র‍্যাবের অভিযান: বস্তাভর্তি ২৩ বোতল বিদেশী মদ উদ্ধার

‎হবিগঞ্জে মিষ্টির ওজনে কারচুপির অভিযোগে এক রেস্তোরাঁকে ৫ হাজার টাকা জরিমানা

‎হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় মিষ্টি বিক্রির সময় ওজনে কারচুপির অভিযোগে একটি রেস্তোরাঁকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

‎বৃহস্পতিবার ২৩ জুলাই বিকেলে উপজেলার রাজার বাজার এলাকায় অবস্থিত ভাই ভাই ভান্ডারী হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী।

‎ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, প্রতিষ্ঠানটি প্রতি কেজি মিষ্টি বিক্রির ক্ষেত্রে প্যাকেট বা বাক্সের ওজন বাদ না দিয়ে এক কেজি হিসেবে বিক্রি করছিল। ফলে প্রতিটি কেজিতে প্রায় ১৭০ গ্রাম বাক্সের ওজন অন্তর্ভুক্ত হওয়ায় ক্রেতারা ঘোষিত পরিমাণের তুলনায় কম মিষ্টি পাচ্ছিলেন।
‎উপজেলা প্রশাসন জানায়, ভোক্তাদের সুনির্দিষ্ট অভিযোগের পর ঘটনাস্থলে অভিযান চালিয়ে অভিযোগের সত্যতা পাওয়া যায়। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। অভিযানে চুনারুঘাট থানা-পুলিশ সহযোগিতা করে।

‎উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী বলেন, পণ্যের প্রকৃত ওজন নিশ্চিত না করে বাক্সের ওজনসহ মিষ্টি বিক্রি করা হচ্ছিল, যা ভোক্তার অধিকার পরিপন্থী। এ কারণে আইন অনুযায়ী জরিমানা করা হয়েছে এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

‎তিনি আরও বলেন, বাজারে ওজনে কারচুপি, ভেজাল ও অন্যান্য অনিয়ম প্রতিরোধ এবং ভোক্তাদের স্বার্থ সুরক্ষায় উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নবীগঞ্জে ফুলতলী বাজারে জুয়া খেলার আয়োজন, ৩০ হাজার টাকা জরিমানা

‎হবিগঞ্জে মিষ্টির ওজনে কারচুপির অভিযোগে এক রেস্তোরাঁকে ৫ হাজার টাকা জরিমানা

সময় ১০:১২:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬