সিলেট ০৩:১৬ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
News Title :
‎সিলেটে কোতোয়ালী থানা পুলিশের অভিযানে আন্তঃজেলা ডাকাত ও সুইচ গিয়ারসহ গ্রেফতার ২ ‎কোম্পানীগঞ্জে ৬৮ বোতল বিদেশী মদ ও এসকাফ সিরাপ সহ গ্রেফতার ২ ‎টাঙ্গাইলের মধুপুরে বসতঘর থেকে প্রায় ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার ‎সুন্দর, মানবিক ও আলোকিত সমাজ গঠনে সাহিত্যের কোনো বিকল্প নেইঃ ভিসি প্রফেসর ড. জহিরুল হক‎ মাধবপুরে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৫‎ ‘বীরাঙ্গনা মা’ ও ‘যুদ্ধ শিশু’ মেয়ের বাড়িঘর দখল চেষ্টার অভিযোগ চুনারুঘাটে মদ্যপান করে মাকে মারধর করার অভিযোগ যুবকের ৬ মাসের কারাদণ্ড ‎ড. মুমিনুল হক অ্যাওয়ার্ড ২০২৬ প্রদান উপলক্ষে আলোচনা সভা‎ সিলেটে উদ্ধার হওয়া ৫২টি হারানো মোবাইল গ্রাহকদের বুঝিয়ে দিল এসএমপি ‎সাতছড়ি চাকলাপুঞ্জিতে সিএনজি দুর্ঘটনা, প্রাণ গেল ব্যবসায়ীর

‎মেগা প্রকল্পের আড়ালে অর্থ লোপাটে দেশ ঋণভারাক্রান্ত: লন্ডনে এম নাসের রহমান

‎আওয়ামী লীগ সরকারের দীর্ঘ শাসনামলে অনিয়ম ও মেগা প্রকল্পের আড়ালে ব্যাপক অর্থ লোপাটের কারণে দেশের অর্থনীতি আজ গভীর সংকটে পড়েছে বলে মন্তব্য করেছেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপি নেতা এম নাসের রহমান। তিনি বলেন, বিদায়ী সরকারের রেখে যাওয়া বিপুল ঋণের বোঝা থেকে অর্থনীতিকে পুনরুদ্ধার করাই বর্তমান সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

‎মঙ্গলবার রাতে লন্ডনে যুক্তরাজ্য বিএনপি আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‎এম নাসের রহমান বলেন, অতীতে ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট ফের্দিনান্দ মার্কোসের দুর্নীতির ঘটনায় প্রায় ২০ বিলিয়ন ডলার আত্মসাতের অভিযোগ বিশ্বজুড়ে আলোচিত হয়েছিল। কিন্তু বিদায়ী সরকারের আমলে দেশ থেকে প্রায় ২৩০ বিলিয়ন ডলার বিদেশে পাচার হয়েছে বলে দাবি করে তিনি বলেন, এই বিপুল ঋণের বোঝা নিয়েই বর্তমান সরকারকে পথচলা শুরু করতে হয়েছে। এ পরিস্থিতি থেকে উত্তরণ সহজ নয়।

‎তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ পুনর্গঠন ও অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনার কাজ শুরু হয়েছে। নতুন সরকারের প্রথম বছরটি কঠিন হলেও দেশবাসী ও প্রবাসীদের সম্মিলিত সহযোগিতায় এ সংকট মোকাবিলা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

‎মৌলভীবাজার-রাজনগরসহ দেশের গ্রামীণ অবকাঠামোর বেহাল চিত্র তুলে ধরে এম নাসের রহমান বলেন, দীর্ঘদিনের অবহেলায় অধিকাংশ সড়ক চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। তবে বর্তমান বাজেটে গ্রামীণ অবকাঠামো উন্নয়নে ৪৫ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। এই বরাদ্দের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করে প্রতিবছর নতুন সড়ক নির্মাণ এবং ২০০ কিলোমিটারের বেশি সড়ক সংস্কারের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

‎তিনি মৌলভীবাজারের উন্নয়নে তিনটি অগ্রাধিকারমূলক পরিকল্পনার কথাও তুলে ধরেন। এগুলো হলো—শমসেরনগর বিমানবন্দর পুনরায় চালু, মৌলভীবাজার সদর হাসপাতালকে পূর্ণাঙ্গ মেডিকেল কলেজে উন্নীত করা এবং মৌলভীবাজার সরকারি কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা।

‎তিনি বলেন, শমসেরনগর বিমানবন্দর চালু হলে পর্যটন শিল্পের বিকাশের পাশাপাশি মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার বিপুলসংখ্যক প্রবাসীর যাতায়াত সহজ হবে। একই সঙ্গে একটি মেডিকেল কলেজ প্রতিষ্ঠার মাধ্যমে এ অঞ্চলের স্বাস্থ্যসেবার মান উন্নত হবে এবং সরকারি কলেজকে বিশ্ববিদ্যালয়ে উন্নীত করা হলে উচ্চশিক্ষার নতুন সুযোগ সৃষ্টি হবে।

‎এ ছাড়া পুরো এলাকায় বিশুদ্ধ পানি সরবরাহ নিশ্চিতকরণসহ অন্যান্য উন্নয়ন কার্যক্রম ধারাবাহিকভাবে বাস্তবায়নেরও অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।

‎যুক্তরাজ্য বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক আবুল কালাম আজাদ এবং সঞ্চালনা করেন সদস্য সচিব খসরুজ্জমান খসরু। সভার শুরুতে যুক্তরাজ্য বিএনপির নেতাকর্মীরা এম নাসের রহমানকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা জানান। পরে বক্তারা নতুন বাংলাদেশ গঠনে প্রবাসী বাংলাদেশিদের ঐক্যবদ্ধভাবে সহযোগিতার আহ্বান জানান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎সিলেটে কোতোয়ালী থানা পুলিশের অভিযানে আন্তঃজেলা ডাকাত ও সুইচ গিয়ারসহ গ্রেফতার ২

‎মেগা প্রকল্পের আড়ালে অর্থ লোপাটে দেশ ঋণভারাক্রান্ত: লন্ডনে এম নাসের রহমান

সময় ০৭:৩২:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬