সিলেট ০৪:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
News Title :
নবীগঞ্জে ফুলতলী বাজারে জুয়া খেলার আয়োজন, ৩০ হাজার টাকা জরিমানা ‎সিলেটে ৩৩ বোতল কেরু মদসহ গ্রেফতার ২ ‎হবিগঞ্জে মিষ্টির ওজনে কারচুপির অভিযোগে এক রেস্তোরাঁকে ৫ হাজার টাকা জরিমানা ৫২ বিজিবি ও র‍্যাব-৯–এর যৌথ অভিযানে ৩ কোটি ২৫ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ ‎লাখাই প্রেসক্লাবে এর সহসভাপতি মহিউদ্দিন আহমেদ পিতার ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক।‎ ‎মেগা প্রকল্পের আড়ালে অর্থ লোপাটে দেশ ঋণভারাক্রান্ত: লন্ডনে এম নাসের রহমান ‎শেরপুর ফের সক্রিয় চোরাচালান চক্র, পিকআপভর্তি ভারতীয় পণ্য জব্দ‎ ‎জামালপুরে এমপি ড. নিলোফার চৌধুরী মনির বৃক্ষরোপণ ও রাস্তা পরিদর্শন ‎ওডেসা গার্মেন্টসের প্রাক্তন এমডি আকিকুর রহমান মঞ্জু আর নেই‎ ‎গোয়াইনঘাটে র‍্যাবের অভিযান: বস্তাভর্তি ২৩ বোতল বিদেশী মদ উদ্ধার
‎বানিয়াচংবাসী হারালো এক সুসন্তান....

‎ওডেসা গার্মেন্টসের প্রাক্তন এমডি আকিকুর রহমান মঞ্জু আর নেই‎

মরহুম আকিকুর রহমান মঞ্জু (ফাইল ছবি)

‎হৃদয়ে গভীর শোক আর স্মৃতিতে এক অনন্য মানুষকে বিদায় জানাল বানিয়াচংবাসী। শরীফখানি নিবাসী, বিশিষ্ট গার্মেন্টস ব্যবসায়ী ও ওডেসা গার্মেন্টসের প্রাক্তন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আকিকুর রহমান মঞ্জু আর আমাদের মাঝে নেই।

‎আজ বৃহস্পতিবার ২৩ জুলাই সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইনালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর এই আকস্মিক প্রয়াণে বানিয়াচংজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। গভীর শোক ও সমবেদনা প্রকাশ করছেন তাঁর পরিজন, সহপাঠী ও সর্বস্তরের শুভাকাঙ্ক্ষীরা। এছাড়াও রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও তার মৃত্যুতে সমবেদনা জানান।

‎মরহুম আকিকুর রহমান মঞ্জু, হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার ঐতিহ্যবাহী শরীফখানি মহল্লার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারের পরিবারে তিনি জন্মগ্রহণ করেন। তিনি ১৯৬৪ ব্যাচের এলআর উচ্চ বিদ্যালয়ের কৃতী শিক্ষার্থী ছিলেন।
‎মরহুম মঞ্জু তৈরি পোশাক (গার্মেন্টস) শিল্পে তিনি ছিলেন একজন সফল ও সম্মানিত উদ্যোক্তা। সততা ও নিষ্ঠার সাথে তিনি ওডেসা গার্মেন্টস-এর ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দীর্ঘকাল দায়িত্ব পালন করেন।

‎নিকটজন ও এলাকাবাসীর মতে, আকিকুর রহমান মঞ্জু ছিলেন এক অনন্য চরিত্রের অধিকারী,
‎সদাহাস্যোজ্জ্বল পরোপকারী হাসিমুখই ছিল তাঁর মূল পরিচয়। যেকোনো পরিস্থিতিতে তিনি মানুষকে ভালোবেসে কাছে টেনে নিতেন। মিষ্টভাষী তাঁর কথাবার্তায় ছিল অসামান্য মাধুর্য ও মার্জিত রুচির ছাপ।

‎পরোপকারী এই মানুষটি নিঃস্বার্থভাবে মানুষের পাশে দাঁড়ানো এবং সাধ্যমতো সামাজিক কল্যাণে অবদান রাখাই ছিল তাঁর ব্যক্তিত্বের প্রধান বৈশিষ্ট্য।
‎অপূরণীয় শূন্যতা

‎আকিকুর রহমান মঞ্জু কেবল একজন সফল ব্যবসায়ীই ছিলেন না, তিনি ছিলেন এলাকাবাসীর প্রিয় অভিভাবক, বিশ্বস্ত বন্ধু এবং ভালোবাসার এক মুখ। তাঁর চিরবিদায়ে স্থানীয় সমাজ ও স্বজনদের মাঝে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হয়েছে।

‎”মানুষ চলে যায়, কিন্তু তাঁর রেখে যাওয়া ভালো কাজ ও মধুর স্মৃতিগুলো বেঁচে থাকে। আকিকুর রহমান মঞ্জু তাঁর আচার-ব্যবহার ও সদয় মনোভাব দিয়ে মানুষের হৃদয়ে চিরস্থায়ী আসন করে নিয়েছেন।”

‎আমরা মহান আল্লাহর দরবারে মরহুমের রুহের মাগফিরাত ও পরম শান্তি কামনা করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা তাঁকে জান্নাতুল ফেরদৌস নসীব করুন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার তৌফিক দান করুন।

‎”অনলাইন সিলেট” নিউজ পোর্টাল পরিবারের পক্ষে সম্পাদক আব্দুল হক মামুন মরহুমের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা এবং পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নবীগঞ্জে ফুলতলী বাজারে জুয়া খেলার আয়োজন, ৩০ হাজার টাকা জরিমানা

‎বানিয়াচংবাসী হারালো এক সুসন্তান....

‎ওডেসা গার্মেন্টসের প্রাক্তন এমডি আকিকুর রহমান মঞ্জু আর নেই‎

সময় ০৩:২৩:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬