সিলেট ০৩:১৬ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
News Title :
‎সিলেটে কোতোয়ালী থানা পুলিশের অভিযানে আন্তঃজেলা ডাকাত ও সুইচ গিয়ারসহ গ্রেফতার ২ ‎কোম্পানীগঞ্জে ৬৮ বোতল বিদেশী মদ ও এসকাফ সিরাপ সহ গ্রেফতার ২ ‎টাঙ্গাইলের মধুপুরে বসতঘর থেকে প্রায় ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার ‎সুন্দর, মানবিক ও আলোকিত সমাজ গঠনে সাহিত্যের কোনো বিকল্প নেইঃ ভিসি প্রফেসর ড. জহিরুল হক‎ মাধবপুরে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৫‎ ‘বীরাঙ্গনা মা’ ও ‘যুদ্ধ শিশু’ মেয়ের বাড়িঘর দখল চেষ্টার অভিযোগ চুনারুঘাটে মদ্যপান করে মাকে মারধর করার অভিযোগ যুবকের ৬ মাসের কারাদণ্ড ‎ড. মুমিনুল হক অ্যাওয়ার্ড ২০২৬ প্রদান উপলক্ষে আলোচনা সভা‎ সিলেটে উদ্ধার হওয়া ৫২টি হারানো মোবাইল গ্রাহকদের বুঝিয়ে দিল এসএমপি ‎সাতছড়ি চাকলাপুঞ্জিতে সিএনজি দুর্ঘটনা, প্রাণ গেল ব্যবসায়ীর

‎গোয়াইনঘাটে র‍্যাবের অভিযান: বস্তাভর্তি ২৩ বোতল বিদেশী মদ উদ্ধার

‎সিলেটের গোয়াইনঘাট উপজেলায় অভিযান চালিয়ে ২৩ বোতল (১৭.২৫০ লিটার) পরিত্যক্ত বিদেশী মদ উদ্ধার করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৯)।

‎বৃহস্পতিবার ২৩ জুলাই রাত আনুমানিক ১২টা ১০ মিনিটে গোয়াইনঘাট থানাধীন ৫নং পূর্ব আলীরগাঁও ইউনিয়নের টিকর নয়াখেল রাস্তার ওপর থেকে এসব উদ্ধার করা হয়।

‎এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ এ তথ্য নিশ্চিত করেছেন।

‎বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৯, সদর কোম্পানী সিলেটের একটি আভিযানিক দল গোয়াইনঘাট থানা এলাকায় মাদক উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনা করে।

‎অভিযানকালে টিকর নয়াখেল রাস্তার ওপর থেকে একটি সাদা প্লাস্টিকের বস্তা উদ্ধার করা হয়। পরে বস্তাটি তল্লাশি করে ভেতর থেকে ২৩ বোতল (প্রতিটি ৭৫০ মিলি) ‘Officer’s Choice’ ব্যান্ডের বিদেশী মদ উদ্ধার করা সম্ভব হয়।

‎অভিযানকালে উদ্ধারকৃত মদের সাথে জড়িত কাউকে পাওয়া যায়নি। এ বিষয়ে র‍্যাব-৯ এর তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

‎পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত বিদেশী মদ জিডি (সাধারণ ডায়েরি) মূলে সিলেট জেলার গোয়াইনঘাট থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‍্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা এবং অভিযান অব্যাহত থাকবে বলে র‍্যাব নিশ্চিত করেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎সিলেটে কোতোয়ালী থানা পুলিশের অভিযানে আন্তঃজেলা ডাকাত ও সুইচ গিয়ারসহ গ্রেফতার ২

‎গোয়াইনঘাটে র‍্যাবের অভিযান: বস্তাভর্তি ২৩ বোতল বিদেশী মদ উদ্ধার

সময় ০১:৫৬:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬