সিলেট ০৩:১৬ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
News Title :
‎সিলেটে কোতোয়ালী থানা পুলিশের অভিযানে আন্তঃজেলা ডাকাত ও সুইচ গিয়ারসহ গ্রেফতার ২ ‎কোম্পানীগঞ্জে ৬৮ বোতল বিদেশী মদ ও এসকাফ সিরাপ সহ গ্রেফতার ২ ‎টাঙ্গাইলের মধুপুরে বসতঘর থেকে প্রায় ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার ‎সুন্দর, মানবিক ও আলোকিত সমাজ গঠনে সাহিত্যের কোনো বিকল্প নেইঃ ভিসি প্রফেসর ড. জহিরুল হক‎ মাধবপুরে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৫‎ ‘বীরাঙ্গনা মা’ ও ‘যুদ্ধ শিশু’ মেয়ের বাড়িঘর দখল চেষ্টার অভিযোগ চুনারুঘাটে মদ্যপান করে মাকে মারধর করার অভিযোগ যুবকের ৬ মাসের কারাদণ্ড ‎ড. মুমিনুল হক অ্যাওয়ার্ড ২০২৬ প্রদান উপলক্ষে আলোচনা সভা‎ সিলেটে উদ্ধার হওয়া ৫২টি হারানো মোবাইল গ্রাহকদের বুঝিয়ে দিল এসএমপি ‎সাতছড়ি চাকলাপুঞ্জিতে সিএনজি দুর্ঘটনা, প্রাণ গেল ব্যবসায়ীর

নবীগঞ্জে ১০০ গ্রাম গাঁজাসহ আটক ব্যক্তি, ভ্রাম্যমাণ আদালতে তিন মাসের কারাদণ্ড

‎হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় গাঁজা বহন ও সেবনের অভিযোগে এক ব্যক্তিকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং দুই হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাঁর কাছ থেকে জব্দ করা ১০০ গ্রাম গাঁজা জনসম্মুখে ধ্বংস করা হয়েছে।

‎বুধবার (২২ জুলাই) সন্ধ্যায় উপজেলার কালিয়ারভাঙা ইউনিয়নের রামপুর এলাকায় উপজেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযানের অংশ হিসেবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রুহুল আমিন।

‎দণ্ডপ্রাপ্ত ব্যক্তি উপজেলার রামপুর গ্রামের মৃত জমির আলীর ছেলে মো. আসখ আলী।

‎ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযানের সময় আসখ আলীর কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণির ২১ নম্বর বিধান অনুযায়ী তাঁকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং দুই হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। পরে আদায়কৃত জরিমানার অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হয়।
‎আদালতের নির্দেশে জব্দ করা ১০০ গ্রাম গাঁজা ঘটনাস্থলেই জনসম্মুখে ধ্বংস করা হয়।
‎ভ্রাম্যমাণ আদালতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, হবিগঞ্জ জেলা কার্যালয়ের পরিদর্শক ফনিভূষণ রায় প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন। এ সময় অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

‎উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রুহুল আমিন বলেন, মাদক নিয়ন্ত্রণে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। মাদকমুক্ত নবীগঞ্জ গড়ে তুলতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।

‎প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণে আইন প্রয়োগের পাশাপাশি সচেতনতা বৃদ্ধির কার্যক্রমও চলমান থাকবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎সিলেটে কোতোয়ালী থানা পুলিশের অভিযানে আন্তঃজেলা ডাকাত ও সুইচ গিয়ারসহ গ্রেফতার ২

নবীগঞ্জে ১০০ গ্রাম গাঁজাসহ আটক ব্যক্তি, ভ্রাম্যমাণ আদালতে তিন মাসের কারাদণ্ড

সময় ১২:২৭:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬