
ক্রিকেটার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন অফ বাংলাদেশ (কোয়াব) এর চুনারুঘাট উপজেলা শাখার অনুমোদন দিয়েছেন কোয়াব এর কেন্দ্রীয় কমিটির সভাপতি জাতীয় দলের সাবেক ক্রিকেটার মোহাম্মদ মিঠুন।
ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ এর চুনারুঘাট উপজেলা শাখার দায়িত্ব প্রাপ্ত সভাপতি হলেন মোহাম্মদ শাহ নেওয়াজ, সাধারণ সম্পাদক মজিবুল হোসেন শুভ ও সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান সোহাগসহ ৬৪ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
উপজেলা কমিটি গঠনের মূল উদ্দেশ্য হচ্ছে নিয়মিতভাবে উপজেলার ক্রিকেট লীগ আয়োজনে উল্লেখযোগ্য ভূমিকা রাখা ও উপজেলা পর্যায়ে ক্রিকেটারদের কল্যাণে মুখ্য ভূমিকা পালন।
কোয়াব আশা প্রকাশ করে উল্লিখিত কমিটির ক্রিকেটাররা তাদের উপর অর্পিত দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করবেন।
কোয়াব (COAB) ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। এটি বাংলাদেশের পেশাদার ক্রিকেটারদের একটি সংগঠন।
কোয়াব এর কাজ হচ্ছে, ক্রিকেটারদের স্বার্থ রক্ষা করা, খেলোয়াড়দের কল্যাণে কাজ করা, সমস্যা বা অভিযোগ থাকলে তা বিসিবির কাছে উপস্থাপন করা, অবসরে যাওয়া ক্রিকেটারদের সহায়তা করা ও ক্রিকেটারদের সামাজিক ও পেশাগত উন্নয়নে ভূমিকা রাখা। কোয়াব মূলত ক্রিকেটারদের ইউনিয়ন যেটা দেশের সমস্ত ক্রিকেটারদের কণ্ঠস্বর হিসেবে কাজ করে।
নবকমিটিকে অভিনন্দন জানানো সহ চুনারুঘাট উপজেলার ক্রীড়ামোদিরা আশা করছেন, কোয়াব এর হাত ধরে মফস্বল ক্রিকেটের কার্যক্রম আরও অগ্রগতি পাবে।
চুনারুঘাট প্রতিনিধি 

















