সিলেট ০৬:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
News Title :
‎করাব ইউনিয়নে বিএনপির মনোনয়ন প্রত্যাশী যুবদল নেতা মাহবুব আলম মালু বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাত বার্ষিকী আজ মৌলভীবাজারে পিকআপসহ চারজন আটক, চুরি হওয়া দুই গাভী উদ্ধার ‎মিষ্টির আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি হতে যাচ্ছেন এলিজা জামান পদ্ম হাতে “তুমি আসবে বলেই তো অপেক্ষাটা এত সুন্দর” প্রধান শিক্ষক তন্নী রহমানের ফেসবুক পোস্ট ঘিরে আলোচনা-সমালোচনা‎ গোয়াইনঘাট প্রেসক্লাব সম্পাদক কে.এম. লিমনকে গ্রাম পুলিশের সংবর্ধনা ‎সিলেটের গোয়াইনঘাটে যুবদল নেতা বদরুল হত্যা: দিরাই থেকে ২ আসামি গ্রেফতার মহানগর এক্সপ্রেস ট্রেনের রুট কক্সবাজার পর্যন্ত বর্ধিতকরণের শুভ উদ্বোধন ‎সিলেট মেট্রোপলিটন পুলিশের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত: জনবান্ধব পুলিশিংয়ের অঙ্গীকার লাখাইর করাব ইউনিয়ন নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছাত্রদল নেতা জাকারিয়া চৌধুরী রতন

‎টাঙ্গাইলে পৃথক দুই হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড,খালাস ২‎

‎টাঙ্গাইলের ভূঞাপুর ও দেলদুয়ার উপজেলার পৃথক দুটি হত্যা মামলার রায়ে দুই আসামিকে মৃত্যুদণ্ড ও এক লাখ টাকা করে অর্থদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে অভিযোগ প্রমাণিত না হওয়ায় অপর দুই আসামিকে খালাস দেওয়া হয়েছে।
‎
‎বুধবার (২২ জুলাই) টাঙ্গাইলের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত পৃথক দুটি মামলার রায় ঘোষণা করেন। আদালত সূত্রে জানা যায়, ভূঞাপুর ও দেলদুয়ারে সংঘটিত তিনজনকে হত্যার পৃথক দুটি মামলার দীর্ঘ শুনানি শেষে সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা করে আদালত দুই আসামির বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তাদের মৃত্যুদণ্ড এবং এক লাখ টাকা করে অর্থদণ্ডের আদেশ দেন।
‎
‎একইসঙ্গে অপরাধে সম্পৃক্ততার অভিযোগ প্রমাণিত না হওয়ায় দুই আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়।রায়ে আদালত বলেন মামলার সাক্ষ্য-প্রমাণ ও উপস্থাপিত তথ্যের ভিত্তিতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ রায়ের মাধ্যমে আলোচিত দুটি হত্যা মামলার বিচারিক কার্যক্রমের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের সমাপ্তি ঘটল। তবে আইন অনুযায়ী মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার আগে রায় উচ্চ আদালতে অনুমোদনের প্রক্রিয়ার মধ্য দিয়ে যাবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎করাব ইউনিয়নে বিএনপির মনোনয়ন প্রত্যাশী যুবদল নেতা মাহবুব আলম মালু

‎টাঙ্গাইলে পৃথক দুই হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড,খালাস ২‎

সময় ১১:০৩:২৪ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬