
লাখাইয়ে ৭২ টি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ২২ জুলাই দুপুর ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ মাসিক সমন্বয় সভা উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ জামাল উদ্দিন এর সভাপতিত্বে ও সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা প্রনয় কুমার মহালদার এর সঞ্চালনা য় অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা( ইউএনও) সৈয়দ মুরাদ ইসলাম। সভায় শিক্ষার গুনগত মানোন্নয়নে করনীয় বিষয়ে বিস্তারিত আলোচনা ও উপস্থিত প্রধান শিক্ষকগন তাদের বিদ্যালয়ের বিরাজমান সমস্যা তুলে ধরেন। উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ জামাল উদ্দিন শিক্ষার গুনগত মানোন্নয়নে করনীয় ও প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ মুরাদ ইসলাম বলেন, বিদ্যালয়ের পাঠদানে শিক্ষকদের আন্তরিক ভাবে পারস্পরিক সমন্বয় সাধন করে কাজ করে যেতে হবে। বাংলা ও ইংরেজি বিষয়ে যাতে সঠিকভাবে রিডিং পড়তে পারে সেলক্ষ্যকে সামনে রেখে পাঠদান করতে হবে। প্রতিটি বিদ্যালয় প্রাঙ্গণে পরিবেশ বান্ধব ফলদ, বনজ ও ঔষধী গাছের চারা রোপন করা হয়েছে। এগুলো নিয়মিত পরিচর্যা করতে হবে।
বিদ্যালয় প্রাঙ্গণ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। বিদ্যালয়ে চুরি রোধে সতর্কতা অবলম্বন করতে হবে এবং যে সকল বিদ্যালয়ে নৈশপ্রহরী নেই সে বিদ্যালয় গুলোতে সংসলিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এর সাথে সমন্বয় করে পাহারাদার এর ব্যবস্থা করতে হবে।
সহকারী শিক্ষকদের বদলী প্রক্রিয়া বিধিমালা অনুযায়ী পরিচালিত হবে।
বিল্লাল আহমেদ লাখাই হবিগঞ্জ প্রতিনিধি 


















