
জালালাবাদ অ্যাসোসিয়েশন, ঢাকা-এর ২০২৬-২০২৭ মেয়াদের কার্যনির্বাহী পরিষদ নির্বাচন উপলক্ষে কামরুল-এলাহী-জসিম- লোকমান সমন্বয় পরিষদের উদ্যোগে প্যানেল পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২২ জুলাই) দুপুরে শহরের বেঙ্গল কনফারেন্স হলে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সমন্বয় পরিষদের নেতৃবৃন্দ তাদের প্যানেলের প্রার্থীদের পরিচয় তুলে ধরেন এবং উপস্থিত সদস্যদের সঙ্গে নির্বাচন, সংগঠনের উন্নয়ন, ঐক্য ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে মতবিনিময় করেন।
”সম্প্রীতি ও সমন্বয়ের লক্ষ্যে পরিবর্তন”—এই স্লোগানকে সামনে রেখে দেশের খ্যাতিমান চিকিৎসক ডা. কামরুল হাসান তরফদার-এর নেতৃত্বে গঠিত প্যানেলটি আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে।
প্যানেলে সভাপতি পদে রয়েছেন ডা. কামরুল হাসান তরফদার। সহ-সভাপতি (জালালাবাদ) পদে মো.এহছানে এলাহী, সহ-সভাপতি (সিলেট) তোফায়েল খান, সহ-সভাপতি (মৌলভীবাজার) ডা. সৈয়দ মুস্তাক আহমেদ, সহ-সভাপতি (সুনামগঞ্জ) ডা. সৈয়দ উমর ফারুক, সহ-সভাপতি (হবিগঞ্জ) মো. সফিকুল বারী এবং সহ-সভাপতি (মহিলা) পদে ডা. সামিয়া মুবিন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এছাড়া সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট জসিম উদ্দিন, কোষাধ্যক্ষ পদে সৈয়দ লোকমান আহমেদ, যুগ্ম সম্পাদক-১ পদে মো.জাকির হোসেন, যুগ্ম সম্পাদক-২ পদে অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, দপ্তর সম্পাদক পদে আনহার আহমদ সমশাদ, সাংগঠনিক ও জনসংযোগ সম্পাদক পদে ব্যারিস্টার সৈয়দা সীমা করিম, শিক্ষা, সাহিত্য ও ছাত্রকল্যাণ সম্পাদক পদে অধ্যক্ষ মোহাম্মদ নেছার আলী, ক্রীড়া, চিত্তবিনোদন ও সাংস্কৃতিক সম্পাদক পদে ক্যাপ্টেন (অব.) মিজানুর রহমান, আন্তর্জাতিক ও প্রবাসী কল্যাণ সম্পাদক পদে মো. মিজানুর রহমান এবং প্রচার, প্রকাশনা ও তথ্যপ্রযুক্তি সম্পাদক পদে মোহাম্মদ তাজুল ইসলাম তরফদার প্রতিদ্বন্দ্বিতা করছেন।

বিভিন্ন ক্যাটাগরির সদস্য পদে প্রার্থী রয়েছেন আলাউদ্দিন আল আজাদ, জাহিদ আহমেদ চৌধুরী, মো. হাবিবুর রহমান, মো. সুজন মিয়া, মল্লিক আহসান উদ্দিন সামী, মো. মোজাম্মেল হোসেন চৌধুরী, নেওয়াজ চৌধুরী ও অ্যাডভোকেট আফসার উদ্দিন চৌধুরী।
সদস্য (জালালাবাদ) পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন লে. কর্নেল এ.কে.এম. নাজমুল ইসলাম, ডা. সৈয়দ শাহ এমরান, মো. শামছুল ইসলাম, রোটারিয়ান মো. মতিউর রহমান, সৈয়দ মোহাম্মদ আব্দুল হাকীম তাহরী, আ.ফ.ম. সিরাজুল ইসলাম শামীম, এ.এফ. মো. ছদরুল আলম চৌধুরী এবং মো. নঈমুর রহমান।
সভায় বক্তারা বলেন, জালালাবাদ অ্যাসোসিয়েশনকে আরও গতিশীল, আধুনিক ও সদস্যবান্ধব সংগঠনে পরিণত করতে তারা ঐক্য, স্বচ্ছতা ও জবাবদিহিতার ভিত্তিতে কাজ করবেন।
উল্লেখ্য, জালালাবাদ অ্যাসোসিয়েশন, ঢাকা-এর নির্বাচন আগামী ৩১ জুলাই ২০২৬ (শুক্রবার) রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্র, ৩৯ সিটি স্কয়ার, ঢাকা-এ অনুষ্ঠিত হবে। ভোটগ্রহণ সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে।
আব্দুস সামাদ আজাদ, মৌলভীবাজার প্রতিনিধি। 



















