সিলেট ১০:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
News Title :
নবীগঞ্জ প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত দলিল নেই, তবুও প্রাথমিক বিদ্যালয়ের ভূমিদাতা পাতন বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে কৃতি শিক্ষার্থী সম্মাননা ও শিক্ষা উপকরণ বিতরণ সম্পন্ন ‎সিলেটে হাইড্রোলিক হর্ন ও পরিবেশ আইন লঙ্ঘনে ১০ গাড়ির মালিককে জরিমানা নবীগঞ্জে আম গাছে থেকে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার‎ ‘নেলসন ম্যান্ডেলা পিস অ্যাওয়ার্ড-২০২৬’ পেলেন কাজী মোহাম্মদ জমিরুল ইসলাম মমতাজ‎ ‎৪৫০ শিক্ষার্থীর একমাত্র ভরসা গুচ্ছগ্রাম বিদ্যালয়; পরিদর্শনে প্রতিমন্ত্রীর সহযোগিতার আশ্বাস গ্রাম পুলিশের বেতন বৃদ্ধি ও চাকরি জাতীয়করণের দাবি ‎শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে অভিভাবকদের সাথে মত বিনিময় সভার অনুষ্ঠিত ‎সিলেটের দক্ষিণ সুরমায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৩ শ্রমিক দগ্ধ

‎জামালপুরের দিগপাইতে বালুবাহী ড্রাম ট্রাকচাপায় প্রাণ গেল পথচারীর

‎ঢাকা-জামালপুর মহাসড়কের দিগপাইত উপশহরের বাসস্ট্যান্ড এলাকায় বেপরোয়া ড্রাম ট্রাকের ধাক্কায় শাহীন মুন্সী (৪০) নামের এক পথচারী নিহত হয়েছেন।

‎​২১ জুলাই (মঙ্গলবার) রাত আনুমানিক ১০টার দিকে দিগপাইত বাসস্ট্যান্ড সংলগ্ন কাঁচাবাজারের সামনে এই দুর্ঘটনা ঘটে।
‎​নিহত শাহীন মুন্সী দিগপাইত মুন্সিবাড়ির কোরবান মুন্সির দ্বিতীয় ছেলে। পেশায় তিনি একজন ফাইটার (ভটভটি) চালক  ছিলেন।

‎​স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে নিজ বাসা থেকে বের হয়ে কাঁচাবাজারের সামনে দিয়ে রাস্তা পার হচ্ছিলেন শাহীন মুন্সী। এ সময় ঢাকা-জামালপুর মহাসড়ক দিয়ে দ্রুতগতিতে আসা একটি বালুবোঝাই ড্রাম ট্রাক তাকে সজোরে চাপা দেয়। বালুবাহী ট্রাকগুলো প্রতিনিয়ত বেপরোয়া গতিতে চলাচল করার ফলেই এই দুর্ঘটনা ঘটে বলে অভিযোগ করেন তারা।

‎​গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার জন্য অ্যাম্বুলেন্সে তোলেন। তবে পথেই তার মৃত্যু হয়। পরে ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

‎​এই আকস্মিক ও মর্মান্তিক দুর্ঘটনায় নিহতের পরিবার ও পুরো দিগপাইত এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

‎​খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘাতক ড্রাম ট্রাকটিকে আটক করে। ট্রাকটির রেজি নম্বর— ঢাকা মেট্রো-ট ১২-০২১০। ​এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

‎এদিকে দিগপাইত বাসস্ট্যান্ড এলাকায় প্রায়ই বেপরোয়া গতির কারণে দুর্ঘটনা ঘটায় দ্রুত গতিরোধক (স্পিডব্রেকার) ও ফুটওভার ব্রিজ নির্মাণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নবীগঞ্জ প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

‎জামালপুরের দিগপাইতে বালুবাহী ড্রাম ট্রাকচাপায় প্রাণ গেল পথচারীর

সময় ০৯:৩৬:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬