সিলেট ১০:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
News Title :
‎সবুজ কুলাউড়া গড়ার লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ‎বাহুবলে গাঁজা ও ইয়াবাসহ যুবককে এক বছরের কারাদণ্ড বালাগঞ্জে দুইলক্ষ টাকার অবৈধ জাল জব্দ করে জনসম্মুখে পুড়ানো‎ বৃন্দাবন সরকারি কলেজের নতুন উপাধ্যক্ষ অধ্যাপক এ কে এম হারুনুর রশীদ লাখাইয়ে  আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।  হবিগঞ্জে কলেজছাত্রী অচেতন অবস্থায় উদ্ধার, কারণ নিয়ে ধোঁয়াশা শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে কাজ করতে চান সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আব্দুল্লাহ আল নোমান দক্ষিণ সুরমায় ঝোঁপের ভেতর মিলল পুলিশের লুন্ঠিত ৩টি টিয়ারগ্যাস গ্রেনেড ‎বালাগঞ্জে ২ কোটির ড্রেন নির্মাণ কাজ বন্ধ করলেন ইউএনও ও প্রকৌশলী: ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন জনগণের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে একযোগে কাজ করার আহ্বান: সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা.মাহবুবুল আলম
‎সংবাদ প্রকাশের পর...

‎বালাগঞ্জে ২ কোটির ড্রেন নির্মাণ কাজ বন্ধ করলেন ইউএনও ও প্রকৌশলী: ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন

‎সিলেটের বালাগঞ্জ উপজেলা সদরের কুশিয়ারা নদীর তীর ঘেষা বাজারের ভেতরে ২ কোটি টাকারও বেশি ব্যয়ে ১ হাজার ৮শ মিটার দীর্ঘ ড্রেন নির্মাণে অনিয়ম ও বৈদ্যুতিক খুঁটি রেখে ঢালাইয়ের সংবাদ প্রকাশের পর ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে।

‎এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার (২০ জুলাই) বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করে ড্রেনের নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছেন উপজেলা প্রশাসন ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা সহ রাজনৈতিক ও স্থানীয়রা। একই সাথে কাজের অনিয়ম খতিয়ে দেখতে ৩ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানান
‎উপজেলা প্রকৌশলী আজমীর শরীফুল ইসলাম।

এবিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান নূর আলী টেডার্সের সত্ত্বাধীকারী মোস্তাক আহমদ এর মুঠোফোনে একাধিক বার কল দিলেও তিনি রিসিভ করেন নি।
‎বালাগঞ্জ উপজেলা প্রকৌশলী আজমীর শরীফুল ইসলাম জানান, ড্রেন নির্মাণ কাজে নানাবিধ ত্রুটি-বিচ্যুতি ও অনিয়ম দৃশ্যমান হওয়ায় তাৎক্ষণিকভাবে কাজ বন্ধ করে দেওয়া হয়েছে।

‎অনিয়মের বিষয়টি খতিয়ে দেখতে ইতোমধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ বিষয়ে বালাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেরিনা দেবনাথ বলেন, ড্রেন নির্মাণ কাজে বেশ কিছু ত্রুটি-বিচ্যুতি পাওয়ায় আপাতত কাজটি বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। আগের ত্রুটিপূর্ণ অংশ সংশোধন করে নতুন করে লে-আউট (নকশা) প্রস্তুত করার পর আবার কাজ শুরু হবে।

উল্লেখ্য, ঠিকাদারি প্রতিষ্ঠান নূর আলী ট্রেডার্স সরকারি প্রাক্কলন অগ্রাহ্য করে রড কম দেওয়া, মাটিযুক্ত বালু-পাথর ব্যবহার, বৃষ্টির মধ্যে কাঁদা-মাটির উপর ঢালাই এবং ড্রেনের মাঝখানে বৈদ্যুতিক খুঁটি রেখেই ঢালাই দেওয়ার গুরুতর অভিযোগ তুলে সরব হন স্থানীয় এলাকাবাসী। সংবাদমাধ্যমে এই অনিয়মের খবরটি আসার পর পরই নড়েচড়ে বসে প্রশাসন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎সবুজ কুলাউড়া গড়ার লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

‎সংবাদ প্রকাশের পর...

‎বালাগঞ্জে ২ কোটির ড্রেন নির্মাণ কাজ বন্ধ করলেন ইউএনও ও প্রকৌশলী: ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন

সময় ০৮:১৩:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬