সিলেট ০৩:৪৩ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
News Title :
‎লাখাইয়ে ৯ পিস ইয়াবাসহ এক যুবক গ্রেপ্তার ‎তামাবিলে সড়কের পাশে পাথর ডাম্পিং, মামার বাজার-মোহাম্মদপুরে যত্রতত্র ট্রাক পার্কিং; যানজটে ভোগান্তি ‎সিলেটে কোতোয়ালী থানা পুলিশের অভিযানে আন্তঃজেলা ডাকাত ও সুইচ গিয়ারসহ গ্রেফতার ২ ‎কোম্পানীগঞ্জে ৬৮ বোতল বিদেশী মদ ও এসকাফ সিরাপ সহ গ্রেফতার ২ ‎টাঙ্গাইলের মধুপুরে বসতঘর থেকে প্রায় ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার ‎সুন্দর, মানবিক ও আলোকিত সমাজ গঠনে সাহিত্যের কোনো বিকল্প নেইঃ ভিসি প্রফেসর ড. জহিরুল হক‎ মাধবপুরে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৫‎ ‘বীরাঙ্গনা মা’ ও ‘যুদ্ধ শিশু’ মেয়ের বাড়িঘর দখল চেষ্টার অভিযোগ চুনারুঘাটে মদ্যপান করে মাকে মারধর করার অভিযোগ যুবকের ৬ মাসের কারাদণ্ড ‎ড. মুমিনুল হক অ্যাওয়ার্ড ২০২৬ প্রদান উপলক্ষে আলোচনা সভা‎

হবিগঞ্জে পুলিশের পোশাক পরে মহাসড়কে ডাকাতি  র‍্যাবের অভিযানে গ্রেপ্তার ৩

‎হবিগঞ্জের মাধবপুর উপজেলায় পুলিশের পোশাক পরে ঢাকা-সিলেট মহাসড়কে একটি ব্যবসায়ী পরিবারের গাড়ির গতিরোধ করে ডাকাতির ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৯। শনিবার (১৮ জুলাই) বিকেল ও রাতে শায়েস্তাগঞ্জ ও মাধবপুরে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

‎রোববার (১৯ জুলাই) র‍্যাব-৯-এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

‎গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ঢাকার তুরাগ থানার রোশাদিয়া এলাকার রাসেল মিয়া (৩৯), মাধবপুর উপজেলার জগদীশপুর এলাকার শিপন মিয়া (২৫) এবং একই এলাকার অহিবুর রহমান (২৫)।

‎র‍্যাব জানায়, গত ১৯ জুন রাত আনুমানিক ২টার দিকে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দরা এলাকার ব্যবসায়ী মো. সামছুল আলম সরকার স্ত্রী ও পরিবারের সদস্যদের নিয়ে সিলেটে হজরত শাহজালাল (রহ.) ও শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারতের উদ্দেশ্যে যাওয়ার পথে মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নের শাহজিবাজার বিদ্যুৎকেন্দ্র সংলগ্ন ঢাকা-সিলেট মহাসড়কে পৌঁছান। এ সময় পুলিশের পোশাক পরা ১০ থেকে ১২ জনের একটি সংঘবদ্ধ দল তাদের ব্যবহৃত গাড়ির গতিরোধ করে।

‎বিজ্ঞপ্তিতে বলা হয়, পরে অস্ত্রের মুখে ব্যবসায়ী ও তার পরিবারের সদস্যদের জিম্মি করে মারধর করা হয়। একপর্যায়ে তাদের কাছ থেকে চারটি মোবাইল ফোন, নগদ ৯৩ হাজার টাকা এবং গাড়ির চাবি ছিনিয়ে নেওয়া হয়। এরপর ডাকাত দল গাড়িটি নিয়ে সিলেটের দিকে পালিয়ে যায়।
‎ঘটনার পর ভুক্তভোগী মো. সামছুল আলম সরকার বাদী হয়ে মাধবপুর থানায় অজ্ঞাতনামা ১০ থেকে ১২ জনকে আসামি করে একটি ডাকাতি মামলা দায়ের করেন। মামলার পর র‍্যাব-৯ ছায়া তদন্ত শুরু করে এবং তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জড়িতদের শনাক্তে অভিযান চালায়।
‎এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিকেলে শায়েস্তাগঞ্জ উপজেলার অলিপুর রেলক্রসিং এলাকা এবং রাতে মাধবপুর উপজেলার জগদীশপুর এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে তিনজনকে গ্রেপ্তার করা হয়।

‎মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, র‍্যাব গ্রেপ্তারকৃত দুই আসামিকে আমাদের কাছে হস্তান্তর করেছে। মামলার বাকি আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।

‎র‍্যাব-৯ জানিয়েছে, ডাকাতির ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে গোয়েন্দা তৎপরতা এবং অভিযান চলমান রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎লাখাইয়ে ৯ পিস ইয়াবাসহ এক যুবক গ্রেপ্তার

হবিগঞ্জে পুলিশের পোশাক পরে মহাসড়কে ডাকাতি  র‍্যাবের অভিযানে গ্রেপ্তার ৩

সময় ০৬:৪২:৪৩ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬