সিলেট ১০:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬
News Title :
পরিবেশগত বিপর্যয়ের ঝুঁকিতে থাকা দেশের অন্যতম অঞ্চল হচ্ছে সিলেটঃ ভিসি প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক গ্রামবাসীর উদ্যোগে ঐতিহাসিক মাকালকান্দি গণহত্যা দিবস পালন, ছিলনা এমপি ও স্থানীয় প্রশাসনের কর্মসূচি ‎গোয়াইনঘাটে মেছোবিড়াল পিটিয়ে হত্যা, ভিডিও ছড়ানোর অভিযোগ হবিগঞ্জে বিক্ষোভের প্রস্তুতিকালে আটক, ২১ ঘণ্টা পর মুচলেকায় মুক্ত মাহদীসহ তিনজন ‎নবীগঞ্জে বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদের মৃত্যু, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের দেয়াল পত্রিকা প্রকাশ নবাগত ইউএনও’র সঙ্গে শান্তিগঞ্জ প্রেসক্লাবের মতবিনিময় ‎ছাতকে মোবাইল কোর্ট: চার প্রতিষ্ঠানকে ৪৫ হাজার টাকা জরিমানা, পচা মাংস জব্দ জুড়ীতে হাকালুকি হাওরের মৎস্য সম্পদ সংরক্ষণ ও টেকসই উৎপাদন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত‎ ‎আবু সালেহ আহমদ : শেকড় সন্ধানী এক নিভৃতচারী সাহিত্যসাধক।

‎এইচএসসির প্রথম দিনে গোয়াইনঘাটে অনুপস্থিত ১৭ পরীক্ষার্থী‎

‎সিলেটের গোয়াইনঘাট উপজেলায় সুষ্ঠু,শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে শুরু হয়েছে ২০২৬ সালের এইচএসসি ও সমমানের (ভোকেশনাল/বিএম/বিএমটি) পরীক্ষা। পরীক্ষার প্রথম দিনে উপজেলার বিভিন্ন কেন্দ্রে মোট ১৭ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। তবে কোনো পরীক্ষার্থী বহিষ্কার বা অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

‎বৃহস্পতিবার (২ জুলাই) সকাল থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে উপজেলার দুটি প্রধান পরীক্ষা কেন্দ্র ও ভেন্যুতে একযোগে পরীক্ষা শুরু হয়।

‎উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, চলতি বছর গোয়াইনঘাট উপজেলার কেন্দ্রগুলোতে মোট ৭৭৩ জন পরীক্ষার্থীর অংশ নেওয়ার কথা ছিল। এর মধ্যে প্রথম দিনের পরীক্ষায় ১৭ জন অনুপস্থিত ছিলেন। অনুপস্থিতি ছাড়া পরীক্ষা শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়েছে।

‎পরীক্ষা চলাকালে উপজেলার বিভিন্ন কেন্দ্র আকস্মিক পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রতন কুমার অধিকারী। তিনি কেন্দ্রের বিভিন্ন হলরুম পরিদর্শন করেন এবং পরীক্ষা নিয়ন্ত্রণ কক্ষের সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন।

‎পরিদর্শন শেষে ইউএনও রতন কুমার অধিকারী সাংবাদিকদের বলেন, উপজেলায় অত্যন্ত সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত পরিবেশে এইচএসসি পরীক্ষা শুরু হয়েছে। পরীক্ষার সার্বিক আইনশৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষায় প্রশাসন সর্বোচ্চ তৎপর রয়েছে। কেন্দ্র ও এর আশপাশের ৪০০ গজ এলাকায় ১৪৪ ধারা জারি করাসহ সকল প্রকার কোচিং সেন্টার ও ফটোকপির দোকান বন্ধ রাখার নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়ন করা হচ্ছে।

‎তিনি পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত এ শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

‎সরেজমিনে দেখা গেছে, প্রথম দিনের পরীক্ষা চলাকালে কেন্দ্র ও এর আশপাশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে দায়িত্ব পালন করেন। পাশাপাশি যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবেলায় কেন্দ্রগুলোতে বিশেষ তদারকির ব্যবস্থা রাখা হয়েছে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পরিবেশগত বিপর্যয়ের ঝুঁকিতে থাকা দেশের অন্যতম অঞ্চল হচ্ছে সিলেটঃ ভিসি প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক

‎এইচএসসির প্রথম দিনে গোয়াইনঘাটে অনুপস্থিত ১৭ পরীক্ষার্থী‎

সময় ০৬:০৮:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬