সিলেট ০৭:০৪ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬
News Title :
‎গোয়াইনঘাটে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার, তদন্তে গিয়ে ভাই নিহতের ঘটনায় নতুন মোড়! ‎গোয়াইনঘাটে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত: সফল মৎস্য চাষীদের পুরস্কার প্রদান‎ নূরানী স্কলারশিপ-২০২৬ নিয়ে টাঙ্গাইল জেলা নূরানী শিক্ষক ফাউন্ডেশনের জরুরি সভা‎ জুড়ীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ এর উদ্বোধন‎ বানিয়াচংয়ে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদ্বোধন।।‎ হবিগঞ্জের লাখাইয়ে জমি নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত অন্তত ১৫‎ বানিয়াচংয়ে পরিবহন সংকট নিরসনে ওলামায়ে কেরামের ২৪ ঘণ্টার আল্টিমেটাম ‎ওসমানীনগরে সীমানা প্রাচীরের ভেতর মিলল বন্দুকে ও কার্তুজ, র‍্যাব-৯ এর অভিযান। নবীগঞ্জে নানা বাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে ২ বছরের শিশুর মৃত্যু‎ ‎‘এমবিবিএস’ পরিচয়ে চিকিৎসা, নবীগঞ্জে ভুয়া চিকিৎসককে ৫০ হাজার টাকা জরিমানা

উন্নয়ন ও নাগরিক সেবাকে প্রাধান্য দিয়ে ছাতক পৌরসভার ৫৩ কোটি ৭১ লাখ টাকার বাজেট ঘোষণা

সুনামগঞ্জের ছাতক পৌরসভার ২০২৬-২৭ অর্থ বছরের জন্য ৫৩ কোটি ৭১ লাখ ৭৮ হাজার ৪৯১ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। প্রস্তাবিত বাজেটে নাগরিক সেবার মানোন্নয়ন, বিশুদ্ধ পানি সরবরাহ, জলাবদ্ধতা নিরসন এবং অবকাঠামোগত উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে।

বুধবার বিকেলে ছাতক পৌরসভা মিলনায়তনে আয়োজিত বাজেট ঘোষণার অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. মহিউদ্দিন আনুষ্ঠানিকভাবে এ বাজেট ঘোষণা করেন।
প্রস্তাবিত বাজেটে মোট আয় ধরা হয়েছে ৫৩ কোটি ৭১ লাখ ৭৮ হাজার ৪৯১ টাকা। এর মধ্যে মোট ব্যয় নির্ধারণ করা হয়েছে ৪৯ কোটি ৮৫ লাখ টাকা এবং উদ্বৃত্ত রাখা হয়েছে ৩ কোটি ৮৬ লাখ ৭৮ হাজার ৪৯১ টাকা। বাজেটে পৌরবাসীর জন্য নিরাপদ ও বিশুদ্ধ পানি সরবরাহ নিশ্চিত করতে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট নির্মাণ, ব্যবসায়ীদের জন্য আধুনিক মার্কেট নির্মাণ এবং শহরের দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে কার্যকর ড্রেনেজ ব্যবস্থা নির্মাণকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। বাজেট ঘোষণা শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. মহিউদ্দিন বলেন, পৌরবাসীর প্রত্যাশা ও প্রয়োজনকে সামনে রেখেই এ বাজেট প্রণয়ন করা হয়েছে। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে নাগরিক সেবার মান আরও উন্নত করতে পৌর প্রশাসন কাজ করবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা নুসরাত আরেফিন, উপজেলা প্রকৌশলী আমির হোসেন, পৌরসভার নির্বাহী কর্মকর্তা শরদিন্দু রায়, সহকারী প্রকৌশলী মো. আবদুল মালেক, উপ-সহকারী প্রকৌশলী দ্বিজেন্দ্র কুমার দাস, হিসাবরক্ষক কুলসুমা বেগম, ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি অধ্যাপক (অব.) হরিপদ রায়, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু হুরায়রা ছুরত, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক কাউন্সিলর জসিম উদ্দিন সুমেন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হিফজুল বারী শিমুল, ছাতক উপজেলা প্রেসক্লাবের আহ্বায়ক কাজী রেজাউল করিম রেজা এবং আহ্বায়ক কমিটির সদস্য সাকির আমিন, মাহমুদ আলম, মুশাহিদ আলী, সাজ্জাদ মাহমুদ মনির, লুৎফুর রহমান শাওন, জাহাঙ্গীর আলম চৌধুরী, অজিত কুমার দাশ, তাজিদুল ইসলাম, আবু বকর চৌধুরী, মাওলানা জুবায়ের আহমদ, দিলোয়ার হোসেন, লোকমান হোসেন, আদিল মোহাম্মদ রিফাত।

এছাড়া পৌরসভার কর আদায়কারী জামাল উদ্দিন, কর নির্ধারক শহিদুল হক মোল্লা, ট্যাক্স আদায়কারী যুবরাজ চৌধুরী শরিফ, সহকারী কর আদায়কারী রতন চন্দ্র দে, স্টোরকিপার অজিত কুমার দাস, সুপারভাইজার বিজয় পাল, সুব্রত হালদারসহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং পৌর এলাকার গণ্যমান্য নাগরিকরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎গোয়াইনঘাটে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার, তদন্তে গিয়ে ভাই নিহতের ঘটনায় নতুন মোড়!

উন্নয়ন ও নাগরিক সেবাকে প্রাধান্য দিয়ে ছাতক পৌরসভার ৫৩ কোটি ৭১ লাখ টাকার বাজেট ঘোষণা

সময় ১১:৩৫:৪৫ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬