
বিয়ানীবাজারে ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১ জুলাই) লাউতা ইউনিয়নের পশ্চিম গাংপার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১০ পিস ইয়াবা ও ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হল, উপজেলার টিকর পাড়া এলাকার মৃত তৈয়ব আলীর পুত্র:দিলাল (৫০), বড়লেখার শিলকুড়া এলাকার দিরেন্দ্র বিশ্বাসের পুত্র রবেন্দ্র বিশ্বাস (৩৫)।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের একাধিক আভিযানিক দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে মাদক কারবারি দুইজনকে গ্রেপ্তার করে এবং তাদের কাছ থেকে মাদক দ্রব্য উদ্ধার করে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য ৬ হাজর টাকা।
এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিয়ানীবাজার থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। ধৃতদের বুধবার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
বিয়ানীবাজার প্রতিনিধি। 








