সিলেট ০১:১৫ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬
News Title :
‎মৌসুমী শব্দ বিলুপ্ত ও রাজস্ব খাতে স্থায়ী করার দাবিতে ভূমিমন্ত্রীকে স্মারকলিপি প্রদান পরিবেশগত বিপর্যয়ের ঝুঁকিতে থাকা দেশের অন্যতম অঞ্চল হচ্ছে সিলেটঃ ভিসি প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক গ্রামবাসীর উদ্যোগে ঐতিহাসিক মাকালকান্দি গণহত্যা দিবস পালন, ছিলনা এমপি ও স্থানীয় প্রশাসনের কর্মসূচি ‎গোয়াইনঘাটে মেছোবিড়াল পিটিয়ে হত্যা, ভিডিও ছড়ানোর অভিযোগ হবিগঞ্জে বিক্ষোভের প্রস্তুতিকালে আটক, ২১ ঘণ্টা পর মুচলেকায় মুক্ত মাহদীসহ তিনজন ‎নবীগঞ্জে বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদের মৃত্যু, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের দেয়াল পত্রিকা প্রকাশ নবাগত ইউএনও’র সঙ্গে শান্তিগঞ্জ প্রেসক্লাবের মতবিনিময় ‎ছাতকে মোবাইল কোর্ট: চার প্রতিষ্ঠানকে ৪৫ হাজার টাকা জরিমানা, পচা মাংস জব্দ জুড়ীতে হাকালুকি হাওরের মৎস্য সম্পদ সংরক্ষণ ও টেকসই উৎপাদন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত‎

আজমিরীগঞ্জে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) স্থাপনের উদ্যোগ, প্রবাসী কল্যাণ মন্ত্রীর সবুজ সংকেত

‎হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনের সংসদ সদস্য ডা. আবু মনসুর সাখাওয়াত হাসান জীবনের বিশেষ উদ্যোগে আজমিরীগঞ্জ উপজেলায় একটি আধুনিক ও যুগোপযোগী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) স্থাপনের প্রক্রিয়া শুরু হয়েছে।

‎আজমিরীগঞ্জের গণমানুষের কর্মসংস্থান ও দক্ষ জনশক্তি গড়ার কথা চিন্তা করে সম্প্রতি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরীর নিকট একটি আধা-সরকারি পত্র (ডিও লেটার) দেন সংসদ সদস্য ডা. আবু মনসুর সাখাওয়াত হাসান জীবন।

‎সংসদ সদস্যের এই ডিও লেটারের প্রেক্ষিতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী ডিও লেটারে স্বাক্ষর করেন এবং আজমিরীগঞ্জে দ্রুত টিটিসি স্থাপনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবকে জরুরি নির্দেশনা প্রদান করেছেন।

‎এদিকে আজমিরীগঞ্জে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের এই উদ্যোগের খবর ছড়িয়ে পড়ায় হাওর বেষ্টিত বানিয়াচং-আজমিরীগঞ্জবাসীর মাঝে আনন্দের বন্যা বইছে। স্থানীয় এলাকাবাসী অত্যন্ত আশাবাদী যে, দ্রুতই এই কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রটি স্থাপনের মাধ্যমে এলাকার বেকার যুবসমাজ ও সাধারণ মানুষ আধুনিক প্রশিক্ষণের সুযোগ পাবেন। এর ফলে একদিকে যেমন দক্ষ জনশক্তি তৈরি হবে, অন্যদিকে বানিয়াচং-আজমিরীগঞ্জের মানুষের মাঝে কারিগরি শিক্ষার ব্যাপক প্রসার ঘটবে।

‎স্থানীয় সচেতন মহল মনে করছেন, প্রত্যন্ত এই অঞ্চলে একটি আধুনিক টিটিসি স্থাপন করা হলে এলাকার যুবসমাজকে দক্ষ করে গড়ে তুলে বৈশ্বিক শ্রমবাজারে পাঠানোর পথ সুগম হবে, যা সামগ্রিকভাবে এই অঞ্চলের অর্থনৈতিক উন্নয়নে এক যুগান্তকারী ভূমিকা পালন করবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎মৌসুমী শব্দ বিলুপ্ত ও রাজস্ব খাতে স্থায়ী করার দাবিতে ভূমিমন্ত্রীকে স্মারকলিপি প্রদান

আজমিরীগঞ্জে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) স্থাপনের উদ্যোগ, প্রবাসী কল্যাণ মন্ত্রীর সবুজ সংকেত

সময় ১১:২৬:২১ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬